৯/৬. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৫৮৯ - যাকাত আদায়কারীকে সন্তুষ্ট রাখা

যাকাত আদায়কারীর সন্তুষ্টি অর্জন সম্পর্কে

যাকাত আদায়কারীকে সন্তুষ্ট রাখার নববী নির্দেশনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৫৮৯

حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، - وَهَذَا حَدِيثُ أَبِي كَامِلٍ - عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ هِلاَلٍ الْعَبْسِيُّ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ،قَالَ جَاءَ نَاسٌ - يَعْنِي مِنَ الأَعْرَابِ - إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالُوا إِنَّ نَاسًا مِنَ الْمُصَدِّقِينَ يَأْتُونَا فَيَظْلِمُونَا . قَالَ فَقَالَ «أَرْضُوا مُصَدِّقِيكُمْ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَإِنْ ظَلَمُونَا قَالَ «أَرْضُوا مُصَدِّقِيكُمْ " .زَادَ عُثْمَانُ «وَإِنْ ظُلِمْتُمْ». قَالَ أَبُو كَامِلٍ فِي حَدِيثِهِ قَالَ جَرِيرٌ مَا صَدَرَ عَنِّي مُصَدِّقٌ بَعْدَ مَا سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ﷺ إِلاَّ وَهُوَ عَنِّي رَاضٍ .

জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা কতিপয় বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললো, যাকাত আদায়কারীগণ আমাদের কাছে এসে আমাদের উপর যুলুম করেন। বর্ণনাকারী বলেন, তখন তিনি (ﷺ) বললেন, তোমাদের যাকাত আদায়কারীদেরকে তোমরা সন্তুষ্ট রাখবে। তাঁরা বললো, হে আল্লাহর রাসূল! তাঁরা আমাদের উপর যুলুম করলেও? তিনি বললেন, তোমাদের যাকাত আদায়কারীদেরকে সন্তুষ্ট রাখবে। বর্ণনাকারী ‘উসমানের বর্ণনায় এটাও আছেঃ যদিও তাঁরা তোমাদের উপর যুলুম করে। বর্ণনাকারী আবূ কামিল তাঁর হাদীসে বলেন, জারীর (রাঃ) বলেছেন, আমি যখন থেকে রাসূলুল্লাহ (ﷺ) একথা শুনেছি, তখন থেকে প্রত্যেক যাকাত আদায়কারী আমার উপর সন্তুষ্ট হয়েই ফিরেছেন।

সুনানে আবূ দাউদ হাদিস ১৫৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিছু বেদুঈন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে অভিযোগ করেছিল যে, যাকাত আদায়কারীরা তাদের উপর যুলুম করে। তখন নবী صلى الله عليه وسلم বললেন, তোমাদের যাকাত আদায়কারীদের সন্তুষ্ট রাখো। তারা আবার জিজ্ঞেস করল, তারা যুলুম করলেও? তিনি একই কথা বললেন। উসমান রাঃ-এর বর্ণনায় আছে, যদিও তোমাদের উপর যুলুম করা হয়। জারীর রাঃ বলেন, এই কথা শোনার পর থেকে প্রত্যেক যাকাত আদায়কারী তাঁর উপর সন্তুষ্ট হয়ে ফিরেছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, যাকাত আদায়ের সময় ঝগড়া, গোপনতা বা বিদ্বেষ নয়; বরং ধৈর্য, শান্ত ব্যবহার ও দায়িত্ব পালন। যুলুম হলে তার দায় আদায়কারীর, কিন্তু দাতার আচরণ শোভন হওয়া দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যাকাত আদায়ের সময় শান্ত ও ভদ্র আচরণ রাখতে হবে।
  • আদায়কারীর অন্যায় থাকলেও ঝগড়া বাড়ানো উচিত নয়।
  • নিজের দায়িত্ব পালনে ধৈর্য গুরুত্বপূর্ণ।
  • সুন্দর আচরণ অনেক সময় কঠিন পরিস্থিতিও সহজ করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন