৯/৭. অধ্যায়ঃ
যাকাত প্রদানকারীর জন্য যাকাত আদায়কারীর দোয়া করা
সুনানে আবু দাউদ : ১৫৯০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৫৯০
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، وَأَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، - الْمَعْنَى - قَالاَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ كَانَ أَبِي مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ قَالَ " اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ " . قَالَ فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ فَقَالَ " اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى " .
আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রা.) হতে বর্ণিতঃ
আমার পিতা ছিলেন গাছের নিচে বাইয়াতে রিদওয়ান গ্রহণকারীদের একজন। কোন সম্প্রদায় নবী (ﷺ) এর নিকট তাদের যাকাত নিয়ে এলে তিনি বলতেন, “اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ।” (অর্থঃ হে আল্লাহ! অমুক পরিবারের উপর রহমত বর্ষণ করুন)। আবদুল্লাহ (রাঃ) বলেন, আমার পিতা তাঁর কাছে তার সদাকাহ নিয়ে এলে তিনি বলেন, হে আল্লাহ! আবু আওফার পরিবারের উপর রহমত বর্ষণ করুন।
সহীহঃ বুখারী ও মুসলিম।
