১১/৯১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২০১৭ - মক্কার হারাম মর্যাদা
নাবীয পানীয় সম্পর্কে
মক্কার হারাম মর্যাদা ও নবী صلى الله عليه وسلم-এর ভাষণ
সুনানে আবূ দাউদ : ২০১৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২০১৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى، - يَعْنِي ابْنَ أَبِي كَثِيرٍ - عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَمَّا فَتَحَ اللَّهُ تَعَالَى عَلَى رَسُولِ اللَّهِ ﷺ مَكَّةَ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ فِيهِمْ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ " إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ وَإِنَّمَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنَ النَّهَارِ ثُمَّ هِيَ حَرَامٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لاَ يُعْضَدُ شَجَرُهَا وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا وَلاَ تَحِلُّ لُقَطَتُهَا إِلاَّ لِمُنْشِدٍ " . فَقَامَ عَبَّاسٌ أَوْ قَالَ قَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ الإِذْخِرَ فَإِنَّهُ لِقُبُورِنَا وَبُيُوتِنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِلاَّ الإِذْخِرَ " .قَالَ أَبُو دَاوُدَ وَزَادَنَا فِيهِ ابْنُ الْمُصَفَّى عَنِ الْوَلِيدِ فَقَامَ أَبُو شَاهٍ - رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ - فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اكْتُبُوا لِي. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " اكْتُبُوا لأَبِي شَاهٍ " . قُلْتُ لِلأَوْزَاعِيِّ مَا قَوْلُهُ " اكْتُبُوا لأَبِي شَاهٍ " . قَالَ هَذِهِ الْخُطْبَةَ الَّتِي سَمِعَهَا مِنْ رَسُولِ اللَّهِ ﷺ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
মহান আল্লাহ যখন তাঁর রাসূলকে মক্কায় বিজয়ী করলেন, তখন নবী (ﷺ) লোকদের মাঝে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন, অতঃপর বললেনঃ মহান আল্লাহ মাক্কাহ থেকে হাতি বাহিনীকে প্রতিহত করেছেন এবং তাঁর রাসূল ও মুমিন বান্দাদেরকে মক্কার উপর আধিপত্য দিয়েছেন। আমার জন্য দিনের কিছু সময় বৈধ করা হয়েছিল। এরপর কিয়ামত পর্যন্ত হারাম হয়ে গেছে। সুতরাং এখানকার গাছপালা কাটা যাবে না। এখানের শিকার তাড়ানো যাবে না এবং এখানকার পড়ে থাকা বস্তু তুলে নেয়া যাবে না। তবে ঘোষকের জন্য তা তুলে নেয়া বৈধ।তখন ‘আব্বাস (রাঃ) দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল! ‘ইযখির’ ঘাস কাটার অনুমতি দিন, কেননা এগুলো আমরা আমাদের কবর ও ঘরের চালায় ব্যবহার করে থাকি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ঠিক আছে, ইয্খির ঘাস কাটার অনুমতি দেয়া হলো। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনুল মুসাফফা’ ওয়ালীদ সূত্রে অতিরিক্ত বর্ণনা করেছেন যে, এ সময় আবূ শাহ (রাঃ) নামের জনৈক ইয়ামানবাসী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল! এটা আমাকে লিখে দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা আবূ শাহকে লিখে দাও। ওয়ালীদ ইবনু মুসলিম বলেন, আমি আওযাঈকে জিজ্ঞেস করি, আবূ শাহ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে কি লিখে দিতে বললেন? তাঁর বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর এই ভাষণ যা তাঁর কাছ থেকে শুনেছেন।
[২০১৭]
সুনানে আবূ দাউদ হাদিস ২০১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে মক্কা বিজয়ের পর নবী (صلى الله عليه وسلم)-এর ভাষণ এসেছে। তিনি আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ মক্কা থেকে হাতি বাহিনীকে প্রতিহত করেছেন এবং তাঁর রাসূল ও মুমিনদের মক্কার উপর আধিপত্য দিয়েছেন। তাঁর জন্য দিনের কিছু সময় মক্কা বৈধ করা হয়েছিল, এরপর কেয়ামত পর্যন্ত তা হারাম হয়ে গেছে। এরপর তিনি বলেন, সেখানকার গাছ কাটা যাবে না, শিকার তাড়ানো যাবে না, পড়ে থাকা বস্তু ঘোষণা ছাড়া নেওয়া যাবে না। আব্বাস (রাঃ) ইযখির ঘাসের অনুমতি চাইলে নবী (صلى الله عليه وسلم) তা অনুমতি দেন। আরও এসেছে, আবু শাহ (রাঃ) এই ভাষণ লিখে দিতে বললে নবী (صلى الله عليه وسلم) লিখে দিতে বলেন। এই হাদিস মক্কার হারাম মর্যাদা, পরিবেশের সম্মান ও জ্ঞান লিপিবদ্ধ করার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মক্কার হারাম মর্যাদা কেয়ামত পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
- গাছ, শিকার ও হারানো বস্তু সম্পর্কে সতর্ক নির্দেশ এসেছে।
- প্রয়োজনের কারণে ইযখির ঘাসের ছাড় দেওয়া হয়েছে।
- জ্ঞান সংরক্ষণের জন্য ভাষণ লিখে দেওয়ার অনুমতি এসেছে।
