১৩/১০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২১৯৯ - সহবাসের আগে তিন তালাক
তিন তালাকের পর স্ত্রীকে পুনঃগ্রহণ প্রসঙ্গ
সহবাসের আগে তিন তালাক: এক না তিন?
সুনানে আবূ দাউদ : ২১৯৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২১৯৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ، حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ غَيْرِ، وَاحِدٍ، عَنْ طَاوُسٍ، أَنَّ رَجُلاً، يُقَالُ لَهُ أَبُو الصَّهْبَاءِ كَانَ كَثِيرَ السُّؤَالِ لاِبْنِ عَبَّاسٍ قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ الرَّجُلَ كَانَ إِذَا طَلَّقَ امْرَأَتَهُ ثَلاَثًا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا جَعَلُوهَا وَاحِدَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ وَأَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ إِمَارَةِ عُمَرَ قَالَ ابْنُ عَبَّاسٍ بَلَى كَانَ الرَّجُلُ إِذَا طَلَّقَ امْرَأَتَهُ ثَلاَثًا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا جَعَلُوهَا وَاحِدَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ وَأَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ إِمَارَةِ عُمَرَ فَلَمَّا رَأَى النَّاسَ قَدْ تَتَابَعُوا فِيهَا قَالَ أَجِيزُوهُنَّ عَلَيْهِمْ .
তাঊস (রহঃ) হতে বর্ণিতঃ
আবুস সাহবা নামে জনৈক ব্যক্তি, যিনি ইবনু ‘আব্বাস (রাঃ)-কে প্রায়ই প্রশ্ন করতেন। একদা তিনি তাঁকে জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন, রাসূলুল্লাহ (ﷺ) আবূ বকর ও ‘উমর (রাঃ)-এর খিলাফাতের প্রথমদিকে কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সহবাসের পূর্বেই তিন তালাক দিতো তাহলে তা এক তালাক গণ্য হতো? ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহর (ﷺ) যুগে, আবূ বকর (রাঃ) এর পুরো খিলাফাতকালে এবং ‘উমর (রাঃ)-র খিলাফতের প্রথম দিকে কোন ব্যক্তি সহবাসের আগে স্ত্রীকে তিন তালাক দিলে তারা তা এক তালাক গণ্য করতেন। পরবর্তীতে যখন ‘উমর (রাঃ) দেখলেন যে, লোকেরা অধিকহারে একত্রে তিন তালাক দিচ্ছে, তখন তিনি বললেন, তাদের উপর তিন তালাক প্রয়োগ করো।
[১] বায়হাক্বী। সানাদে নাম উল্লেখহীন জনৈক ব্যক্তি রয়েছে। এছাড়া সানাদের আবূ সাহ্বাকে কেউ সিক্বাহ বলেছেন এবং কেউ বলেছেন যঈফ।
সুনানে আবূ দাউদ হাদিস ২১৯৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু সাহবা ইবনু আব্বাস (রাঃ)-কে একটি প্রশ্ন করেন। তিনি জানতে চান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে, আবু বকর (রাঃ)-এর খিলাফতকালে এবং উমর (রাঃ)-এর খিলাফতের প্রথম দিকে, কেউ যদি সহবাসের আগে স্ত্রীকে তিন তালাক দিত, তাহলে তা কি এক তালাক গণ্য হতো? ইবনু আব্বাস (রাঃ) বলেন, হ্যাঁ। তখন মানুষ এমন করলে তা এক তালাক গণ্য করা হতো। পরে উমর (রাঃ) দেখলেন, লোকেরা একত্রে তিন তালাক বেশি দিতে শুরু করেছে। তখন তিনি বলেন, তাদের উপর তিন তালাক প্রয়োগ করো। এই হাদিসে সময়, অবস্থা এবং প্রশাসনিক সিদ্ধান্তের একটি ধারাবাহিকতা এসেছে। তাই একে ধীরে বুঝতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সহবাসের আগে তিন তালাকের বিষয়ে সাহাবিদের যুগে আলোচনা ছিল।
- ইবনু আব্বাস (রাঃ) পূর্বের আমলের কথা স্বীকার করেছেন।
- উমর (রাঃ) মানুষের বাড়াবাড়ি দেখে কঠোর প্রয়োগের কথা বলেন।
- তালাক নিয়ে খেলা করলে সমাজে বড় সমস্যা তৈরি হয়।
