১৩/১০. অধ্যায়ঃ
তিন তালাকের পর স্ত্রীকে পুনঃগ্রহণ প্রসঙ্গ
সুনানে আবু দাউদ : ২২০০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২২০০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا الصَّهْبَاءِ، قَالَ لاِبْنِ عَبَّاسٍ أَتَعْلَمُ إِنَّمَا كَانَتِ الثَّلاَثُ تُجْعَلُ وَاحِدَةً عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَثَلاَثًا مِنْ إِمَارَةِ عُمَرَ قَالَ ابْنُ عَبَّاسٍ نَعَمْ .
আবুস সাহ্বা (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আবু সহবা (রাঃ) ইবনু আব্বাস (রাঃ)-কে বললেন, আপনি কি জানেন, নবী (ﷺ)-এর যুগে এবং আবু বকর (রাঃ)-এর যুগে একত্রে তিন তালাককে এক তালাক গণ্য করা হতো এবং উমর (রাঃ)-এর যুগে তিন তালাক গণ্য করা হতো? ইবনু আব্বাস (রাঃ) বললেন, হ্যাঁ।
