১৯/২. অধ্যায়ঃ

তিন ত্বলাক্ব প্রসঙ্গে

সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৫৬৭

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، أَنَّ أَبَا الصَّهْبَاءِ، قَالَ لاِبْنِ عَبَّاسٍ هَاتِ مِنْ هَنَاتِكَ أَلَمْ يَكُنِ الطَّلاَقُ الثَّلاَثُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَاحِدَةً فَقَالَ قَدْ كَانَ ذَلِكَ فَلَمَّا كَانَ فِي عَهْدِ عُمَرَ تَتَايَعَ النَّاسُ فِي الطَّلاَقِ فَأَجَازَهُ عَلَيْهِمْ ‏.‏

আবূ আস্‌ সাহ্‌বা (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি ইবন আব্বাস (রাঃ)-কে বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ও আবু বকর (রাঃ)-এর সময়ে কি তিন তালাককে এক তালাক ধরা হত? তিনি বলেন, হ্যাঁ, এরূপই ছিল। তবে উমর (রাঃ)-এর যমানায় লোকেরা বেধড়ক ও উপর্যুপরি তালাক দিতে লাগল। অতঃপর তিনি সেটিকে যথার্থভাবে কার্যকর করেন (অর্থাৎ তিন তালাককে কার্যকর করেন)।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৩৯, ইসলামীক সেন্টারঃ ৩৫৩৮[৫৯] কোন ব্যক্তি যদি, তার স্ত্রীকে বলে “তোমার উপর তিন তালাক" তবে এর হুকুম সম্পর্কে উলামায়ে কিরামের মাঝে মতভেদ আছে। (ক) ইমাম শাফিঈ, মালিক, ইমাম আবু হানিফা (রহঃ) এবং জমহুর তথা অধিকাংশের মতে "তিন তালাক পতিত হবে।" (খ) ত্বাউস (রহ.) আহলে যাহির এর মতে “তার উপর এক তালাক বর্তাবে।" এর স্বপক্ষে হাজ্জাজ বিন আরত্বাতা এবং মুহাম্মাদ বিন ইসহাক্ব থেকেও একটি রিওয়ায়াত বর্ণিত আছে। আর এ সকল হাদীসের আলোকে এ মতটিই শক্তিশালী। এক বৈঠকে এক সঙ্গে তিন তালাক দিলে, এক তালাক গণ্য হবে। আর তিন মাসে তুহর অবস্থায় তিন তালাক দিলে তিন তালাক বলে গণ্য করা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন