১৯/৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৫৬৮ - স্ত্রীকে হারাম বলা ও কসম

ত্বলাক্বের নিয়্যাত না করে স্ত্রীকে ‘হারাম’ সাব্যস্ত করলে তার উপর কাফ্ফারাহ্ ওয়াজিব হবে

স্ত্রীকে হারাম বলা: কসম ও কাফফারার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫৬৮

وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هِشَامٍ، - يَعْنِي الدَّسْتَوَائِيَّ - قَالَ كَتَبَ إِلَىَّ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ يُحَدِّثُ عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ كَانَ يَقُولُ فِي الْحَرَامِ يَمِينٌ يُكَفِّرُهَا . وَقَالَ ابْنُ عَبَّاسٍ ﴾ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ﴿ .

সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে (লিখিতরূপে) বর্ণনা করেছেন যে, তিনি (সা’ঈদ) বলেছেন যে, ইবনু ‘আব্বাস (রাঃ) স্ত্রীকে নিজের জন্য হারাম করা সম্বন্ধে বলতেন যে, তা কসম (ইয়ামীন) সাব্যস্ত হবে, তার কাফ্‌ফারাহ্ আদায় করবে।ইবনু ‘আব্বাস (রাঃ) (এ প্রসঙ্গে) আরো বলেছেন, (পবিত্র কোরআনের) لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ (আয়াত উদ্ধৃত করে) “তোমাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। “ (সূরা আল আহ্যাব ৩৩:২১)

ই.ফা. ৩৫৪০, ই.সে. ৩৫৩৯

সহীহ মুসলিম হাদিস ৩৫৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ)-এর বক্তব্য এসেছে যে, কেউ স্ত্রীকে নিজের জন্য হারাম বললে তা কসম হিসেবে ধরা হবে এবং তার কাফফারা আদায় করতে হবে। এখানে মূল বিষয় হলো স্ত্রীকে হারাম বলা সরাসরি তালাক হিসেবে উল্লেখ করা হয়নি; বরং ইবনু আব্বাস (রাঃ) একে কসম বলেছেন। তিনি এ প্রসঙ্গে কুরআনের আয়াতও উল্লেখ করেছেন—রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ এই বিষয়ে নবীজির আচরণ ও আল্লাহর নির্দেশনা অনুসরণ করাই সঠিক পথ। হাদিসটি আমাদের শেখায়, মুখের কথা খুব গুরুত্বপূর্ণ। রাগ বা অভিমানে এমন কথা বলা উচিত নয়, যার পরে কাফফারার বিষয় আসে। দাম্পত্য জীবনে শব্দ বাছাই করে বলা, আল্লাহর বিধান মানা এবং ভুল হলে সংশোধনের পথে ফেরা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্ত্রীকে হারাম বলা হালকা কথা নয়; এতে কসমের বিধান আসে।
  • কসম ভাঙার ক্ষেত্রে কাফফারার বিষয়টি গুরুত্ব পায়।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আদর্শ পারিবারিক বিষয়ে পথ দেখায়।
  • রাগের সময় মুখের কথার ব্যাপারে সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন