১৫/১২১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৭১ - বনী কুরাইযার নারীর ঘটনা
নারী হত্যা সম্পর্কে
বনী কুরাইযার নারীর ঘটনা ও বিচারের শিক্ষা
সুনানে আবূ দাউদ : ২৬৭১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৬৭১
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ،قَالَتْ لَمْ يُقْتَلْ مِنْ نِسَائِهِمْ - تَعْنِي بَنِي قُرَيْظَةَ - إِلاَّ امْرَأَةً إِنَّهَا لَعِنْدِي تُحَدِّثُ تَضْحَكُ ظَهْرًا وَبَطْنًا وَرَسُولُ اللَّهِ ﷺ يَقْتُلُ رِجَالَهُمْ بِالسُّيُوفِ إِذْ هَتَفَ هَاتِفٌ بِاسْمِهَا أَيْنَ فُلاَنَةُ قَالَتْ أَنَا . قُلْتُ وَمَا شَأْنُكِ قَالَتْ حَدَثٌ أَحْدَثْتُهُ . قَالَتْ فَانْطَلَقَ بِهَا فَضُرِبَتْ عُنُقُهَا فَمَا أَنْسَى عَجَبًا مِنْهَا أَنَّهَا تَضْحَكُ ظَهْرًا وَبَطْنًا وَقَدْ عَلِمَتْ أَنَّهَا تُقْتَلُ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
বনী কুরাইযার কোন মহিলাকে হত্যা করা হয়নি। তবে এক মহিলাকে হত্যা করা হয়। সে আমার পাশে বসে কথা বলছিল এবং অট্টহাসিতে ফেটে পড়ছিলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বাজারে তাদের পুরুষদেরকে হত্যা করছিলেন। এমন সময় এক ব্যক্তি তার নাম ধরে ডেকে বললো, অমুক মহিলাটি কোথায়? সে বললো, আমি। আমি (‘আয়ীশাহ) বললাম, তোমার কি হলো? (ডাকছো কেন?) সে বললো, আমি যা ঘটিয়েছি সেজন্য (সে নবী (ﷺ) কে অশ্লীল ভাষায় গালি দিয়েছিলো)। ‘আয়ীশাহ (রাঃ) বলেন, তাকে নিয়ে গিয়ে হত্যা করা হলো। আমি ঘটনাটি আজও ভুলতে পারিনি। আমি তার এ আচরণে অবাক হয়েছিলাম যে, তাকে হত্যা করা হবে একথা জেনেও সে অট্টহাসিতে ফেটে পড়ছিলো।
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) বনী কুরাইযার এক নারীর ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, তাদের নারীদের মধ্যে কাউকে হত্যা করা হয়নি, তবে এক নারীকে হত্যা করা হয়েছিল। সে আয়িশা (রাঃ)-এর পাশে বসে কথা বলছিল এবং জোরে হাসছিল। তখন পুরুষদের বিষয়ে যুদ্ধ-পরবর্তী বিচার চলছিল। এক ব্যক্তি এসে তার নাম ধরে ডাকল। সে বলল, আমি। আয়িশা (রাঃ) জিজ্ঞেস করলেন, তোমার কী হয়েছে? সে বলল, আমি একটি ঘটনা ঘটিয়েছি। এরপর তাকে নিয়ে গিয়ে হত্যা করা হলো। আয়িশা (রাঃ) তার আচরণে অবাক হয়েছিলেন—কারণ সে জানত তাকে হত্যা করা হবে, তবুও হাসছিল। এই হাদিসের মূল শিক্ষা হলো, সাধারণভাবে নারীদের হত্যা করা হয়নি; তবে নির্দিষ্ট ঘটনার কারণে একজন নারীর বিষয়ে আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সব নারীকে একভাবে বিবেচনা করা হয়নি; নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে আলাদা বিচার হয়েছে।
- কোনো ঘটনার দায় থাকলে তার বিচার আলাদা হতে পারে।
- আয়িশা (রাঃ) ঘটনাটি গভীরভাবে স্মরণ রেখেছিলেন।
- হাদিস বোঝার সময় বর্ণনার সীমা মানা দরকার।
