১৫/১৩৪. অধ্যায়ঃ

প্রাপ্তবয়স্ক বন্দীদের পৃথক করা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৬৯৭

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنَا عِكْرِمَةُ، قَالَ حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، خَرَجْنَا مَعَ أَبِي بَكْرٍ وَأَمَّرَهُ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَغَزَوْنَا فَزَارَةَ فَشَنَنَّا الْغَارَةَ ثُمَّ نَظَرْتُ إِلَى عُنُقٍ مِنَ النَّاسِ فِيهِ الذُّرِّيَّةُ وَالنِّسَاءُ فَرَمَيْتُ بِسَهْمٍ فَوَقَعَ بَيْنَهُمْ وَبَيْنَ الْجَبَلِ فَقَامُوا فَجِئْتُ بِهِمْ إِلَى أَبِي بَكْرٍ فِيهِمُ امْرَأَةٌ مِنْ فَزَارَةَ وَعَلَيْهَا قِشْعٌ مِنْ أَدَمٍ مَعَهَا بِنْتٌ لَهَا مِنْ أَحْسَنِ الْعَرَبِ فَنَفَّلَنِي أَبُو بَكْرٍ ابْنَتَهَا فَقَدِمْتُ الْمَدِينَةَ فَلَقِيَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لِي ‏"‏ يَا سَلَمَةُ هَبْ لِيَ الْمَرْأَةَ ‏"‏ ‏.‏ فَقُلْتُ وَاللَّهِ لَقَدْ أَعْجَبَتْنِي وَمَا كَشَفْتُ لَهَا ثَوْبًا ‏.‏ فَسَكَتَ حَتَّى إِذَا كَانَ مِنَ الْغَدِ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي السُّوقِ فَقَالَ ‏"‏ يَا سَلَمَةُ هَبْ لِيَ الْمَرْأَةَ لِلَّهِ أَبُوكَ ‏"‏ ‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ مَا كَشَفْتُ لَهَا ثَوْبًا وَهِيَ لَكَ ‏.‏ فَبَعَثَ بِهَا إِلَى أَهْلِ مَكَّةَ وَفِي أَيْدِيهِمْ أَسْرَى فَفَادَاهُمْ بِتِلْكَ الْمَرْأَةِ ‏.‏

ইয়াস ইবনু সালামাহ (রহঃ) হতে তার পিতা হতে বর্ণিতঃ

তিনি (সালামা) বলেন, আমরা আবু বকর (রাঃ) এর সঙ্গে অভিযানে বের হওয়ার সময়, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে আমাদের সেনাপতি নিযুক্ত করেন। আমরা ফাজারা গোত্রের বিরুদ্ধে হামলা করে তাদেরকে তছনছ করে দেই।অতঃপর আমি কিছু লোক দেখতে পাই, যাদের সাথে শিশু ও নারী ছিল। আমি একটি তীর ছুঁড়ে সেটা তাদের এবং পাহাড়ের মাঝখানে গিয়ে পড়ে। এতে তারা দাঁড়িয়ে যায়। আমি তাঁদেরকে ধরে আবু বকর (রাঃ) এর কাছে নিয়ে আসি। তাদের মধ্যে ফাজারা গোত্রের এক মহিলা ছিল। সে শুকনো চামড়া পরা ছিল। তার কন্যাও তার সাথে ছিল। ঐ কন্যাটি আরবের অন্যতম সুন্দরী। তার কন্যাকে আবু বকর (রাঃ) আমাকে (গনীমত হিসাবে) প্রদান করলেন।আমি মদিনায় ফিরে গেলে রাসূলুল্লাহ (ﷺ) আমার সাথে সাক্ষাৎ করে আমাকে বললেনঃ “হে সালামা! কন্যাটি আমাকে উপহার হিসাবে দিয়ে দাও।” আমি বললাম, “আল্লাহর শপথ! তার সৌন্দর্য আমাকে হতবাক করেছে। আমি তার পোশাক খুলিনি।” তিনি (ﷺ) নিশ্চুপ থাকলেন।পরের দিন সকালে রাসূলুল্লাহ (ﷺ) বাজারে আমার সাথে সাক্ষাৎ করলেন। তিনি আমাকে বললেনঃ “হে সালামা! তুমি আল্লাহর ওয়াস্তে কন্যাটি আমাকে দিয়ে দাও।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল! আল্লাহর শপথ! আমি তার পোশাক খুলিনি। সে আপনার জন্যই।”কন্যাটি তিনি মক্কাবাসীদের কাছে পাঠিয়ে দিলেন। মক্কাবাসীদের হাতে কিছু মুসলিম বন্দী ছিল। তাদের মুক্তির জন্য তিনি মেয়েটিকে বিনিময় হিসাবে মক্কায় ফেরত দিয়ে তাঁদেরকে মুক্ত করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন