১৬/৫. অধ্যায়ঃ
কুরবানীর পশুর বয়স কত হওয়া চাই
সুনানে আবু দাউদ : ২৮০১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৮০১
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ ضَحَّى خَالٌ لِي يُقَالُ لَهُ أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " شَاتُكَ شَاةُ لَحْمٍ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عِنْدِي دَاجِنًا جَذَعَةً مِنَ الْمَعْزِ فَقَالَ " اذْبَحْهَا وَلاَ تَصْلُحُ لِغَيْرِكَ " .
আল বারাআ ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
আবু বুরদা নামক আমার এক খালু একদা ঈদের সালাতের আগেই কুরবানি করে ফেলেন। ফলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তোমার বকরী গোশত খাওয়ার বকরী হয়েছে (কুরবানির বকরী হয়নি)। তিনি বললেনঃ হে আল্লাহর রাসূল! আমার কাছে ছয় মাস বয়সের একটি ছাগল আছে। তিনি বললেনঃ সেটা কুরবানি করো, তবে তোমার পর আর কারো জন্য এরূপ করা সঠিক হবে না।
