২৫/২২. অধ্যায়ঃ
একই বস্তুর দুইজন দাবিদার, অথচ কারোই প্রমাণ নেই
সুনানে আবু দাউদ : ৩৬১৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৬১৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ خِلاَسٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلَيْنِ، اخْتَصَمَا فِي مَتَاعٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْسَ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اسْتَهِمَا عَلَى الْيَمِينِ مَا كَانَ أَحَبَّا ذَلِكَ أَوْ كَرِهَا " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একসময় দুই ব্যক্তি একটি জিনিসের মালিকানার দাবি নিয়ে নবী (ﷺ)-এর নিকট তাদের বিবাদ পেশ করল। তাদের উভয়েরই কোনো প্রমাণ ছিল না। নবী (ﷺ) বললেন: লটারির মাধ্যমে নির্ধারণ করো কে কসম করবে, চাই তারা এটা পছন্দ করুক বা না করুক।
