২১/৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১২০২ - আত্তাহিয়্যাতু পড়ার শিক্ষা
সালাতে যে ব্যক্তি প্রত্যক্ষভাবে কারো নাম নিলো অথবা কাউকে সালাম করল অথচ সে তা অবগতও নয়।
আত্তাহিয়্যাতু দোয়া: সালাতের বৈঠকে তাশাহুদের সঠিক শিক্ষা
সহীহ বুখারী : ১২০২
সহীহ বুখারীহাদিস নম্বর ১২০২
حَدَّثَنَا عَمْرُو بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نَقُولُ التَّحِيَّةُ فِي الصَّلاَةِ وَنُسَمِّي، وَيُسَلِّمُ بَعْضُنَا عَلَى بَعْضٍ، فَسَمِعَهُ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ «قُولُوا التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَإِنَّكُمْ إِذَا فَعَلْتُمْ ذَلِكَ فَقَدْ سَلَّمْتُمْ عَلَى كُلِّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ».
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা সালাতের (বৈঠকে) আত্তাহিয়্যাতু......বলতাম, তখন আমাদের একে অপরকে সালামও করতাম। আল্লাহর রাসূল (ﷺ) তা শুনে ইরশাদ করলেন : তোমরা বলবে- التَّحيّاتُ لله “যাবতীয় মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহ্রই জন্য। হে (মহান) নবী! আপনার প্রতি সালাম এবং আল্লাহ্র রহমত ও বরকত (বর্ষিত)- হোক। সালাম আমাদের প্রতি এবং আল্লাহ্র সালিহ্ বান্দাদের প্রতি; আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ্ ব্যতীত অন্য কোন প্রকৃত ইলাহ্ নেই। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও রাসূল।” কেননা, তোমরা এরূপ করলে আসমান ও যমীনে আল্লাহ্র সকল নেক বান্দাকে তোমরা যেন সালাম করলে।
সহীহ বুখারী হাদিস ১২০২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল শিক্ষা হলো সালাতের বৈঠকে আত্তাহিয়্যাতু বা তাশাহুদ কীভাবে বলা হবে। সাহাবীরা আগে বৈঠকে একে অপরকে সালাম দিতেন। আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم) তা শুনে তাঁদের নির্দিষ্ট দোয়া শিখিয়ে দিলেন। এতে বলা হয়, সব মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। এরপর নবী (صلى الله عليه وسلم)-এর প্রতি সালাম, রহমত ও বরকতের কথা আসে। তারপর নিজেরা এবং আল্লাহর সালিহ বান্দাদের জন্য সালাম বলা হয়। শেষে তাওহীদের সাক্ষ্য এবং মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-কে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া হয়। হাদিসে আরও বলা হয়েছে, এভাবে বললে আসমান ও জমিনের আল্লাহর নেক বান্দাদের প্রতি সালাম পৌঁছে যায়। তাই আত্তাহিয়্যাতু শুধু কিছু বাক্য নয়; এটি সালাতে ঈমান, আদব এবং দোয়ার সুন্দর প্রকাশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের বৈঠকে আত্তাহিয়্যাতু নবী (صلى الله عليه وسلم) শেখানো শব্দে বলা উচিত।
- সব ইবাদত আল্লাহর জন্য—এ বিশ্বাস তাশাহুদের শুরুতেই আছে।
- তাশাহুদে নবী (صلى الله عليه وسلم), নিজেরা এবং আল্লাহর নেক বান্দাদের জন্য সালাম আছে।
- তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য সালাতের বৈঠকের গুরুত্বপূর্ণ অংশ।
