২৩/৭৭. অধ্যায়ঃ
কোন কারণে মৃত ব্যক্তিকে কবর বা লাহদ হতে বের করা যাবে কি?
সহিহ বুখারী : ১৩৫০
সহিহ বুখারীহাদিস নম্বর ১৩৫০
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ بَعْدَ مَا أُدْخِلَ حُفْرَتَهُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، فَوَضَعَهُ عَلَى رُكْبَتَيْهِ، وَنَفَثَ عَلَيْهِ مِنْ رِيقِهِ، وَأَلْبَسَهُ قَمِيصَهُ، فَاللَّهُ أَعْلَمُ، وَكَانَ كَسَا عَبَّاسًا قَمِيصًا. قَالَ سُفْيَانُ وَقَالَ أَبُو هَارُونَ وَكَانَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَمِيصَانِ، فَقَالَ لَهُ ابْنُ عَبْدِ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ، أَلْبِسْ أَبِي قَمِيصَكَ الَّذِي يَلِي جِلْدَكَ. قَالَ سُفْيَانُ فَيُرَوْنَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَلْبَسَ عَبْدَ اللَّهِ قَمِيصَهُ مُكَافَأَةً لِمَا صَنَعَ.
জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ ইবন উবাই (মুনাফিক সর্দার)-কে কবর দেয়ার পর আল্লাহর রসূল (ﷺ) তার কবরের নিকট আসলেন এবং তিনি তাঁকে বের করার নির্দেশ দিলে তাঁকে (কবর হতে) বের করা হল। তখন তিনি তাঁকে তাঁর (নিজের) দুই হাঁটুর উপর রাখলেন, নিজের (মুখের) লালা (তাঁর উপর ফুঁকে) দিলেন এবং নিজের জামা তাঁকে পরিয়ে দিলেন। আল্লাহ সমধিক অবগত। সে আব্বাস (রাঃ)-কে একটি জামা পরতে দিয়েছিল।আর সুফিয়ান (রহঃ) বলেন, আবু হুরায়রা (রাঃ) বলেছেন, আল্লাহর রসূল (ﷺ)-এর পরিধানে তখন দুটি জামা ছিল। আবদুল্লাহ (ইবন উবাই)-এর পুত্র (আবদুল্লাহ ইবন আবদুল্লাহ)- বলেন, হে আল্লাহর রসূল! আপনার (পবিত্র) দেহের সাথে জড়িয়ে থাকা জামাটি আমার পিতাকে পরিয়ে দিন। সুফিয়ান (রহঃ) বলেন, তারা মনে করেন যে, নবী (ﷺ) তাঁর জামা আবদুল্লাহ (ইবন উবাই)-কে পরিয়ে দিয়েছিলেন, তার কৃত (ইহসানের) বিনিময় স্বরূপ।
