২৫/৬. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণীঃ তোমরা পাথেয়ের ব্যবস্থা কর। আর তাকওয়াই হল শ্রেষ্ঠ পাথেয়। (আল-বাকারাঃ ১৯৭)
সহিহ বুখারী : ১৫২৩
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫২৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ بِشْرٍ حَدَّثَنَا شَبَابَةُ عَنْ وَرْقَاءَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِعَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ كَانَ أَهْلُ الْيَمَنِ يَحُجُّونَ وَلَا يَتَزَوَّدُونَ وَيَقُولُونَ نَحْنُ الْمُتَوَكِّلُونَ فَإِذَا قَدِمُوا مَكَّةَسَأَلُوا النَّاسَ فَأَنْزَلَ اللهُ تَعَالَى ﴿وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى﴾ رَوَاهُ ابْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو عَنْ عِكْرِمَةَ مُرْسَلاً
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়েমেনের অধিবাসীরা হজ্জে গমনকালে পাথেয় সঙ্গে নিয়ে যেত না এবং তারা বলত, আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল। কিন্তু মক্কায় উপনীত হয়ে তারা মানুষের দ্বারে দ্বারে যাচনা করত। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা অবতীর্ণ করেনঃ (وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى) “তোমরা পাথেয়ের ব্যবস্থা কর, আত্মসংযমই শ্রেষ্ঠ পাথেয়”। (সূরা আল-বাকারা: ১৯৭) হাদিসটি ইবনু উয়াইনাহ (রহঃ) আমর (রহঃ) সূত্রে ‘ইক্রিমা (রহঃ) হতে মুরসালরূপে বর্ণনা করেছেন।
(আঃপ্রঃ ১৪২৪, ইঃফাঃ ১৪৩০)
