২৫/৩৪. অধ্যায়ঃ
তামাত্তু’, কিরান ও ইফরাদ হজ্জ করা এবং যার সঙ্গে কুরবানির জন্তু নেই তার জন্য হজ্জের ইহরাম পরিত্যাগ করা।
সহিহ বুখারী : ১৫৬৫
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫৬৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ أَبِي مُوسَى قَالَ قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَمَرَهُ بِالْحِلِّ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হলে তিনি আমাকে (ইহরাম ভঙ্গ করে) হালাল হয়ে যাওয়ার আদেশ দিলেন।
(১৫৫৯) (আঃপ্রঃ১৪৬২, ইঃফাঃ ১৪৬৮)
