২৫/৪৫. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর মক্কায় অবতরণ।
সহিহ বুখারী : ১৫৯০
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫৯০
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ الْغَدِ يَوْمَ النَّحْرِ وَهُوَ بِمِنًى نَحْنُ نَازِلُونَ غَدًا بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ يَعْنِي ذَلِكَ الْمُحَصَّبَ وَذَلِكَ أَنَّ قُرَيْشًا وَكِنَانَةَ تَحَالَفَتْ عَلَى بَنِي هَاشِمٍ وَبَنِي عَبْدِ الْمُطَّلِبِ أَوْ بَنِي الْمُطَّلِبِ أَنْ لاَ يُنَاكِحُوهُمْ وَلاَ يُبَايِعُوهُمْ حَتَّى يُسْلِمُوا إِلَيْهِمْ النَّبِيَّ صلى الله عليه وسلم
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
কুরবানীর দিনে মিনায় অবস্থানকালে নবী (ﷺ) বললেন, আমরা আগামীকাল (ইনশাআল্লাহ) খায়ফ বনী কিনানায় অবতরণ করব, যেখানে তারা কুফরীর উপরে শপথ নিয়েছিল। (রাবী বলেন) খায়ফ বনী কিনানাই হলো মহাস্সাব। কুরাইশ ও কিনানা গোত্র বনু হাশিম ও বনু আবদুল মুত্তালিব বনু মুত্তালিব-এর বিরুদ্ধে এই বিষয়ে চুক্তি হয়েছিল, যে পর্যন্ত নবী (ﷺ)-কে তাদের হাতে সমর্পণ করবে না সে পর্যন্ত তাদের সাথে বিয়ে-শাদি ও বেচাকেনা বন্ধ থাকবে।সালামা (রহঃ) উকাইল (রহঃ) সূত্রে এবং ইয়াহিয়া ইবনু যাহহাক (রহঃ) আওজায়ী (রহঃ) সূত্রে ইবনু শিহাব যুহরী (রহঃ) হতে বর্ণিত এবং তাঁরা উভয়ে [সালামা ও ইয়াহিয়া (রহঃ)] বনু হাশিম ও ইবনুল মুত্তালিব বলে উল্লেখ করেছেন। আবু আবদুল্লাহ (বুখারি) (রহঃ) বলেন, বনী মুত্তালিব হওয়াই অধিক সামঞ্জস্যপূর্ণ।
(১৫৮৯, মুসলিম ১৫/৫৯, হাঃ ১৩১৪, আহমাদ ১০৯৬৯) (আঃপ্রঃ ১৪৮৬, ইঃফাঃ ১৪৯২)
