২৫/৬৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৬১৪ - মক্কায় এসে প্রথমে অজু ও তাওয়াফ
মক্কায় আগমন করে গৃহে প্রত্যাবর্তনের পূর্বে বাইতুল্লাহ তাওয়াফ করা। অতঃপর দুই রাকাত সালাত আদায় করে সাফার দিকে (সাঈ করতে) যাওয়া।
মক্কায় পৌঁছে প্রথম তাওয়াফের শিক্ষা
সহীহ বুখারী : ১৬১৪
সহীহ বুখারীহাদিস নম্বর ১৬১৪
حَدَّثَنَا أَصْبَغُ عَنْ ابْنِ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرٌو عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ ذَكَرْتُ لِعُرْوَةَ قَالَ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ النَّبِيُّ ﷺ أَنَّهُ تَوَضَّأَ ثُمَّ طَافَ ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً ثُمَّ حَجَّ أَبُو بَكْرٍ وَعُمَرُ مِثْلَهُ ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي الزُّبَيْرِ فَأَوَّلُ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ ثُمَّ رَأَيْتُ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارَ يَفْعَلُونَهُ وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي أَنَّهَا أَهَلَّتْ هِيَ وَأُخْتُهَا وَالزُّبَيْرُ وَفُلاَنٌ وَفُلاَنٌ بِعُمْرَةٍ فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মক্কায় উপনীত হয়ে সর্বপ্রথম ওজু করে তাওয়াফ সম্পন্ন করেন। (রাবী) ‘উরওয়াহ (রহঃ) বলেন, আল্লাহর রাসূল (ﷺ)-এর এই তাওয়াফটি ‘উমরাহ’র তাওয়াফ ছিল না। (তিনি আরো বলেন) অতঃপর আবূ বকর ও ‘উমর (রাঃ) অনুরূপভাবে হজ করেছেন। এরপর আমার পিতা যুবাইর (রাঃ)-এর সাথে আমি হজ করেছি তাতেও দেখেছি যে, সর্বপ্রথম তিনি তাওয়াফ করেছেন। এরপর মুহাজির, আনসার সকল সাহাবা (রাঃ)-কে এরূপ করতে দেখেছি। আমার মা আমাকে জানিয়েছেন যে, তিনি, তাঁর বোন এবং যুবাইর ও অমুক অমুক ব্যক্তি ‘উমরাহ’র ইহ্রাম বেঁধেছেন, যখন তাঁরা তাওয়াফ সমাধা করেছেন, হালাল হয়ে গেছেন।
সহীহ বুখারী হাদিস ১৬১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে মক্কায় পৌঁছার পর নবী صلى الله عليه وسلم কী করেছেন তা বর্ণনা করা হয়েছে। তিনি প্রথমে অজু করেন, তারপর তাওয়াফ করেন। রাবি উরওয়া (রহঃ) বলেন, এটি উমরার তাওয়াফ ছিল না। এরপর আবু বকর ও উমর (রাঃ)-এর হজ্জের কথাও একইভাবে এসেছে। আরও বলা হয়েছে, যুবাইর (রাঃ), মুহাজির ও আনসার সাহাবীদের মধ্যেও প্রথম কাজ হিসেবে তাওয়াফ করার আমল দেখা গেছে। শেষে উমরার ইহরাম বেঁধে তাওয়াফ শেষ করার পর হালাল হওয়ার কথাও এসেছে। হাদিসটির মূল বিষয় হলো, মক্কায় আগমনের পর অজু করে তাওয়াফ শুরু করা এবং সাহাবীদের আমলে তার অনুসরণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মক্কায় এসে নবী صلى الله عليه وسلم প্রথমে অজু করেছেন।
- অজুর পর তিনি তাওয়াফ করেছেন।
- সাহাবীদের আমলেও প্রথম কাজ হিসেবে তাওয়াফের কথা এসেছে।
- উমরার ইহরামে তাওয়াফ শেষে হালাল হওয়ার কথা বর্ণিত হয়েছে।
