২৫/৬২. অধ্যায়ঃ
হাজরে আসওয়াদ-এর নিকটে তাকবীর পাঠ করা।
সহিহ বুখারী : ১৬১৩
সহিহ বুখারীহাদিস নম্বর ১৬১৩
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ كُلَّمَا أَتَى الرُّكْنَ أَشَارَ إِلَيْهِ بِشَيْءٍ كَانَ عِنْدَهُ وَكَبَّرَتَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) উটের পিঠে আরোহণ করে বায়তুল্লাহ তাওয়াফ করেন, যখনই তিনি হাজরে আসওয়াদের কাছে আসতেন তখনই কোন কিছুর দ্বারা তার ইঙ্গিত করতেন এবং তাকবির বলতেন। ইব্রাহীম ইবন তাহমান (রহঃ) খালিদ হায্যা (রহঃ) হতে হাদীস বর্ণনায় তার (খালিদ ইবন আবদুল্লাহ) অনুসরণ করেছেন।
(১৬০৭) (আঃপ্রঃ ১৫০৮, ইঃফাঃ ১৫১৪)[৫৯] হাজারে আসওয়াদকে যদি হাত দ্বারা বা ছড়ি দ্বারা স্পর্শ করা সম্ভব না হয়, তবে কেবলমাত্র হাজারে আসওয়াদের প্রতি নিজ হাতে ইশারা করে “আল্লাহু আকবার” বলবে। কিন্তু ইশারাকৃত হাত চুম্বন করবে না। (আধুনিক প্রকাশনী প্রকাশিত বুখারী ২য় খন্ড ১০৪ পৃষ্ঠার টীকায় হাত চুম্বন করার কথা বলা হয়েছে যা হাদীস সম্মত নয়, দ্রষ্টব্য বুখারী হাদীস ১৫০৭-১৫০৮)
