২৫/৬৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৬১৫ - অজু করে তাওয়াফ ও সাহাবীদের অনুসরণ

মক্কায় আগমন করে গৃহে প্রত্যাবর্তনের পূর্বে বাইতুল্লাহ তাওয়াফ করা। অতঃপর দুই রাকাত সালাত আদায় করে সাফার দিকে (সাঈ করতে) যাওয়া।

অজুর পর তাওয়াফ: মক্কায় আগমনের প্রথম আমল

সহীহ বুখারীহাদিস নম্বর ১৬১৫

حَدَّثَنَا أَصْبَغُ عَنْ ابْنِ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرٌو عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ ذَكَرْتُ لِعُرْوَةَ قَالَ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ النَّبِيُّ ﷺ أَنَّهُ تَوَضَّأَ ثُمَّ طَافَ ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً ثُمَّ حَجَّ أَبُو بَكْرٍ وَعُمَرُ مِثْلَهُ ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي الزُّبَيْرِ فَأَوَّلُ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ ثُمَّ رَأَيْتُ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارَ يَفْعَلُونَهُ وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي أَنَّهَا أَهَلَّتْ هِيَ وَأُخْتُهَا وَالزُّبَيْرُ وَفُلاَنٌ وَفُلاَنٌ بِعُمْرَةٍ فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) মক্কায় উপনীত হয়ে সর্বপ্রথম ওজু করে তাওয়াফ সম্পন্ন করেন। (রাবী) ‘উরওয়াহ (রহঃ) বলেন, আল্লাহর রাসূল (ﷺ)-এর এই তাওয়াফটি ‘উমরাহ’র তাওয়াফ ছিল না। (তিনি আরো বলেন) অতঃপর আবূ বকর ও ‘উমর (রাঃ) অনুরূপভাবে হজ করেছেন। এরপর আমার পিতা যুবাইর (রাঃ)-এর সাথে আমি হজ করেছি তাতেও দেখেছি যে, সর্বপ্রথম তিনি তাওয়াফ করেছেন। এরপর মুহাজির, আনসার সকল সাহাবা (রাঃ)-কে এরূপ করতে দেখেছি। আমার মা আমাকে জানিয়েছেন যে, তিনি, তাঁর বোন এবং যুবাইর ও অমুক অমুক ব্যক্তি ‘উমরাহ’র ইহ্‌রাম বেঁধেছেন, যখন তাঁরা তাওয়াফ সমাধা করেছেন, হালাল হয়ে গেছেন।

সহীহ বুখারী হাদিস ১৬১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের বর্ণনা আগেরটির মতোই। এতে বলা হয়েছে, নবী صلى الله عليه وسلم মক্কায় পৌঁছে প্রথমে অজু করেন, এরপর তাওয়াফ করেন। রাবি জানান, এই তাওয়াফটি উমরার তাওয়াফ ছিল না। এরপর আবু বকর ও উমর (রাঃ)-এর হজ্জে একইরকম আমলের কথা বলা হয়েছে। যুবাইর (রাঃ)-এর সঙ্গে হজ্জ করার সময়ও রাবি প্রথম কাজ হিসেবে তাওয়াফ দেখেছেন। মুহাজির ও আনসার সাহাবীদের মধ্যেও এই পদ্ধতি ছিল। বর্ণনার শেষ অংশে উমরার ইহরাম, রুকন স্পর্শ এবং হালাল হওয়ার বিষয় এসেছে। তাই এই হাদিস মক্কায় আগমনের পর তাওয়াফের ধারাবাহিকতা বোঝাতে সহায়ক।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মক্কায় এসে অজু করে তাওয়াফ করার কথা এসেছে।
  • আবু বকর ও উমর (রাঃ)-এর আমলেও অনুরূপ কাজ দেখা যায়।
  • মুহাজির ও আনসার সাহাবীরাও এই আমল করেছেন।
  • উমরার ইহরামে তাওয়াফ শেষে হালাল হওয়ার কথা আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন