২৫/১৫১. অধ্যায়ঃ

মুহাসসাব হতে শেষ রাতে যাত্রা করা।

সহিহ বুখারীহাদিস নম্বর ১৭৭২

قَالَ أَبُو عَبْد اللهِ وَزَادَنِي مُحَمَّدٌ حَدَّثَنَا مُحَاضِرٌ حَدَّثَنَا الأَعْمَشُ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم لاَ نَذْكُرُ إِلاَّ الْحَجَّ فَلَمَّا قَدِمْنَا أَمَرَنَا أَنْ نَحِلَّ فَلَمَّا كَانَتْ لَيْلَةُ النَّفْرِ حَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَلْقَى عَقْرَى مَا أُرَاهَا إِلاَّ حَابِسَتَكُمْ ثُمَّ قَالَ كُنْتِ طُفْتِ يَوْمَ النَّحْرِ قَالَتْ نَعَمْ قَالَ فَانْفِرِي قُلْتُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنِّي لَمْ أَكُنْ حَلَلْتُ قَالَ فَاعْتَمِرِي مِنْ التَّنْعِيمِ فَخَرَجَ مَعَهَا أَخُوهَا فَلَقِينَاهُ مُدَّلِجًا فَقَالَ مَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا

‘আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে রওয়ানা হলাম। হজ আদায় করাই ছিল আমাদের উদ্দেশ্য। আমরা (মক্কায়) আসলাম, তখন আমাদের হালাল হওয়ার নির্দেশ দেন।অতঃপর প্রত্যাবর্তনের রাত এলে সাফিয়া বিনতু হুয়াই (রাঃ)-এর ঋতু আরম্ভ হল। নবী (ﷺ) ‘হালকা’ ‘আকরা’, বলে বিরক্তি প্রকাশ করে বললেন: আমার ধারণা, সে তোমাদের আটকিয়েই ফেলবে। অতঃপর বললেন: তুমি কি কুরবানীর দিন তাওয়াফ করেছিলে? সাফিয়্যা (রাঃ) বললেন: হ্যাঁ। তখন নবী (ﷺ) বললেন: তবে চল।আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি তো (উমরা আদায় করে) হালাল হইনি। তিনি বললেন: তাহলে এখন তুমি 'তানঈম' হতে উমরা আদায় করে নাও। অতঃপর তাঁর সঙ্গে তাঁর ভাই [আবদুর রহমান ইবনু আবু বকর (রাঃ)] গেলেন।আয়েশা (রাঃ) বলেন, (উমরা আদায় করার পর) নবী (ﷺ)-এর সঙ্গে সাক্ষাৎ হয়, যখন তিনি শেষ রাতে (বিদায়ী তাওয়াফের জন্য) যাচ্ছিলেন। তখন তিনি বললেন: অমুক স্থানে তোমরা সাক্ষাৎ করবে।

(২৪৯, মুসলিম ১৫/১৭, হাঃ ১২১১, আহমাদ ২৬২২৪) (আঃপ্রঃ ১৬৪৬, ইঃফাঃ ১৬৫৪)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন