২৫/১৪৫. অধ্যায়ঃ

তাওয়াফে জিয়ারতের পর কোন স্ত্রী লোকের ঋতু আসলে।

সহিহ বুখারীহাদিস নম্বর ১৭৬২

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ نَرَى إِلاَّ الْحَجَّ فَقَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَلَمْ يَحِلَّ وَكَانَ مَعَهُ الْهَدْيُ فَطَافَ مَنْ كَانَ مَعَهُ مِنْ نِسَائِهِ وَأَصْحَابِهِ وَحَلَّ مِنْهُمْ مَنْ لَمْ يَكُنْ مَعَهُ الْهَدْيُ فَحَاضَتْ هِيَ فَنَسَكْنَا مَنَاسِكَنَا مِنْ حَجِّنَا فَلَمَّا كَانَ لَيْلَةَ الْحَصْبَةِ لَيْلَةُ النَّفْرِ قَالَتْ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كُلُّ أَصْحَابِكَ يَرْجِعُ بِحَجٍّ وَعُمْرَةٍ غَيْرِي قَالَ مَا كُنْتِ تَطُوفِينَ بِالْبَيْتِ لَيَالِيَ قَدِمْنَا قُلْتُ لاَ قَالَ فَاخْرُجِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ فَأَهِلِّي بِعُمْرَةٍ وَمَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا فَخَرَجْتُ مَعَ عَبْدِ الرَّحْمٰنِ إِلَى التَّنْعِيمِ فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ وَحَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَ النَّبِيُّ عَقْرَى حَلْقَى إِنَّكِ لَحَابِسَتُنَا أَمَا كُنْتِ طُفْتِ يَوْمَ النَّحْرِ قَالَتْ بَلَى قَالَ فَلاَ بَأْسَ انْفِرِي فَلَقِيتُهُ مُصْعِدًا عَلَى أَهْلِ مَكَّةَ وَأَنَا مُنْهَبِطَةٌ أَوْ أَنَا مُصْعِدَةٌ وَهُوَ مُنْهَبِطٌ وَقَالَ مُسَدَّدٌ قُلْتُ لاَ تَابَعَهُ جَرِيرٌ عَنْ مَنْصُورٍ فِي قَوْلِهِ لاَ

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা নবী (ﷺ) এর সঙ্গে বের হলাম। হজই ছিল আমাদের উদ্দেশ্য। নবী (ﷺ) মক্কায় পৌঁছে বায়তুল্লাহ তাওয়াফ ও সাফা ও মারওয়া সাঈ করলেন। তবে ইহরাম খুললেন না। তাঁর সঙ্গে কুরবানির জন্তু ছিল। তাঁর সহধর্মিণী ও সাহাবীদের মধ্যে যারা তাঁর সঙ্গে ছিলেন তাঁরাও তাওয়াফ করলেন। তবে যাদের সঙ্গে কুরবানির পশু ছিল না, তারা হালাল হয়ে গেলেন। এরপর আয়েশা (রাঃ) ঋতুবতী হয়ে পড়লেন (বর্ণনাকারী বলেন) আমরা হজের সকল হুকুম-আহকাম আদায় করলাম।এরপর যখন লায়লাতুল হাসবা অর্থাৎ রওনা হওয়ার রাত হল, তখন তিনি বললেনঃ হে আল্লাহর রসূল! আমি ব্যতীত আপনার সকল সাহাবী তো হজ ও উমরা করে ফিরেছেন। আল্লাহর রসূল (ﷺ) বললেনঃ আমরা যে রাতে এসেছি সে রাতে তুমি কি বায়তুল্লাহ তাওয়াফ করোনি? আমি বললাম, না। অতঃপর তিনি বললেনঃ তুমি তোমার ভাইয়ের সঙ্গে 'তানঈম' (নামক স্থানে) চলে যাও এবং সেখান হতে উমরার ইহরাম বেঁধে নাও। আর অমুক অমুক স্থানে তোমার সঙ্গে সাক্ষাতের ওয়াদা থাকল।আয়েশা (রাঃ) বলেন, এরপর আমি আবদুর রহমান (রাঃ)-এর সাথে 'তানঈম'-এর দিকে গেলাম এবং উমরার ইহরাম বাঁধলাম। আর সাফিয়্যা বিনতে হুয়াই (রাঃ)-এর ঋতু দেখা দিল। নবী (ﷺ) তা শুনে বিরক্ত হয়ে বলেনঃ তুমি তো আমাদেরকে আটকিয়ে ফেললে। তুমি কি কুরবানির দিন তাওয়াফ করেছিলে? তিনি বললেন, হ্যাঁ। নবী (ﷺ) বললেন তাহলে কোনো বাধা নেই, রওনা হও।[আয়েশা (রাঃ) বলেন] আমি আল্লাহর রসূল (ﷺ)-এর সঙ্গে মিলিত হলাম। এমতাবস্থায় যে, তিনি মক্কার উপরের দিকে উঠছিলেন, আর আমি নিচের দিকে নামছিলাম। অথবা আমি উঠছিলাম আর তিনি নামছিলেন। মুসাদ্দাদ (রহঃ)-এর বর্ণনায় এ হাদীসে (হ্যাঁ)-এর পরিবর্তে 'না' রয়েছে। রাবী জারীর (রহঃ) মনসুর (রহঃ) হতে এ হাদিস বর্ণনায় মুসাদ্দাদ (রহঃ)-এর অনুরূপ 'না' বর্ণনা করেছেন।

(২৯৪) (আঃপ্রঃ ১৬৩৮, ইঃফাঃ ১৬৪৯)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন