২৮/২০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৮৪৯ - ইহরামে মৃত্যুর কাফন
মুহরিম ব্যক্তির আরাফাতে মৃত্যু হলে তাঁর পক্ষ হতে হজ্জের বাকি রুকনগুলো আদায় করার জন্য নবী করীম (ﷺ) আদেশ প্রদান করেননি
ইহরাম অবস্থায় মৃত্যু: গোসল, কাফন ও মাথা না ঢাকার বিধান
সহীহ বুখারী : ১৮৪৯
সহীহ বুখারীহাদিস নম্বর ১৮৪৯
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَا رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ ﷺ بِعَرَفَةَ إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ، فَوَقَصَتْهُ ـ أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ ـ فَقَالَ النَّبِيُّ ﷺ " اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ ـ أَوْ قَالَ ثَوْبَيْهِ ـ وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ يُلَبِّي ".
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি ‘আরাফাত ময়দানে নবী (ﷺ)- এর সঙ্গে উকূফ (অবস্থান) করেছিলেন। হঠাৎ তিনি তার সওয়ারী হতে পড়ে যান এবং তার ঘাড় ভেঙ্গে যায় অথবা সওয়ারীটি তার ঘাড় ভেঙ্গে দেয়। এরপর নবী (ﷺ) বললেনঃ তাকে কুলগাছের পাতা দিয়ে সিদ্ধ পানি দ্বারা গোসল করাও এবং দুই কাপড়ে অথবা বলেন তার পরিধেয় দু’টি কাপড়ে কাফন দাও। তবে তার মাথা ঢেকে দিও না এবং হান্ত নামক সুগন্ধিও ব্যবহার কর না। কেননা আল্লাহ তা’য়ালা তাকে কেয়ামতের দিনে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন।
সহীহ বুখারী হাদিস ১৮৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইহরাম অবস্থায় মৃত্যুবরণকারী এক ব্যক্তির জানাজার প্রস্তুতি সম্পর্কে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ এসেছে। এক ব্যক্তি আরাফাত ময়দানে নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে অবস্থান করছিলেন। হঠাৎ তিনি সওয়ারি থেকে পড়ে যান এবং তাঁর ঘাড় ভেঙে যায়। এরপর নবী (صلى الله عليه وسلم) বলেন, তাকে কুলগাছের পাতা দিয়ে সিদ্ধ পানি দ্বারা গোসল করাতে হবে এবং দুই কাপড়ে কাফন দিতে হবে। তবে তার মাথা ঢেকে দেওয়া যাবে না এবং হানুত নামক সুগন্ধি ব্যবহার করা যাবে না। কারণ, আল্লাহ তাকে কেয়ামতের দিনে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন। এই বর্ণনায় ইহরামের মর্যাদা ও মৃত্যুর পরও সেই অবস্থার বিশেষ চিহ্ন দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইহরামে মারা গেলে গোসল ও কাফনের বিষয়ে বিশেষ নির্দেশ এসেছে।
- কুলপাতা মেশানো পানি দিয়ে গোসল করানোর কথা বলা হয়েছে।
- মাথা ঢাকতে ও সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
- তালবিয়া পাঠরত অবস্থায় উঠার কথা এই হাদিসে এসেছে।
