২৮/২৬. অধ্যায়ঃ
মহিলাদের হজ্জ।
وَ قَالَ لِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ هُوَ الْأَزْرَقِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَذِنَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ لِأَزْوَاجِ النَّبِيِّ ﷺ فِي آخِرِ حَجَّةٍ حَجَّهَا فَبَعَثَ مَعَهُنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ১৮৬০. ‘আবদুর রহমান ইবন ‘আওফ (রা.) হতে বর্ণিত। যে বছর ‘উমার (রা.) শেষবারের মত হজ্জ আদায় করেন সে বছর তিনি নবী (ﷺ)-এর সকল স্ত্রীকে হজ্জ আদায় করার অনুমতি দিয়েছিলেন এবং তাঁদের সাথে ‘উসমান ইবন ‘আফফান (রা.) এবং ‘আবদুর রহমান ইবন ‘আওফ (রা.)-কে প্রেরণ করেছিলেন। (আ.প্র. অনুচ্ছেদ ৫৮ কিতাবুল ‘উমরা, ই.ফা. পরিচ্ছেদ)"
সহিহ বুখারী : ১৮৬১
সহিহ বুখারীহাদিস নম্বর ১৮৬১
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ، قَالَ حَدَّثَتْنَا عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَغْزُوا وَنُجَاهِدُ مَعَكُمْ فَقَالَ " لَكُنَّ أَحْسَنُ الْجِهَادِ وَأَجْمَلُهُ الْحَجُّ، حَجٌّ مَبْرُورٌ ". فَقَالَتْ عَائِشَةُ فَلاَ أَدَعُ الْحَجَّ بَعْدَ إِذْ سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
উম্মুল মু’মিনীন ‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললামঃ হে আল্লাহর রসূল! আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ ও জিহাদে অংশগ্রহণ করব না? তিনি বললেন, তোমাদের জন্য উত্তম ও উৎকৃষ্ট জিহাদ হল হজ্জ, মাকবূল হজ্জ। আয়েশা (রাঃ) বললেনঃ আল্লাহর রসূল (ﷺ) হতে এ কথা শোনার পর আমি আর কখনো হজ্জ ছাড়ব না।
