৩০/৪৫. অধ্যায়ঃ
শীঘ্র ইফতার করা
সহিহ বুখারী : ১৯৫৮
সহিহ বুখারীহাদিস নম্বর ১৯৫৮
. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا أَبُو بَكْرٍ عَنْ سُلَيْمَانَ عَنْ ابْنِ أَبِي أَوْفَى قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَصَامَ حَتَّى أَمْسَى قَالَ لِرَجُلٍ انْزِلْ فَاجْدَحْ لِي قَالَ لَوْ انْتَظَرْتَ حَتَّى تُمْسِيَ قَالَ انْزِلْ فَاجْدَحْ لِي إِذَا رَأَيْتَ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ
ইব্নু আবূ ‘আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
এক সফরে আমি নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তিনি সন্ধ্যা পর্যন্ত সাওম পালন করেন। এরপর এক ব্যক্তিকে বললেন: সওয়ারী হতে নেমে ছাতু গুলে আন। লোকটি বলল, আপনি যদি (পূর্ণ সন্ধ্যা হওয়া পর্যন্ত) অপেক্ষা করতেন। তখন আল্লাহর রাসূল (ﷺ) পুনরায় বললেন: নেমে আমার জন্য ছাতু গুলে আন। [তারপর আল্লাহর রাসূল (ﷺ) বললেন] যখন তুমি এদিক (পূর্বদিক) হতে রাত্রির আগমন দেখতে পাবে তখন সাওম পালনকারী ইফতার করবে।
