৩৩/১৯. অধ্যায়ঃ
ইতিকাফরত ব্যক্তি মাথা ধোয়ার নিমিত্তে তার মাথা ঘরে প্রবেশ করানো।
সহিহ বুখারী : ২০৪৬
সহিহ বুখারীহাদিস নম্বর ২০৪৬
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهِيَ حَائِضٌ وَهْوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ وَهْىَ فِي حُجْرَتِهَا، يُنَاوِلُهَا رَأْسَهُ.
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ঋতুবতী অবস্থায় নবী (ﷺ)-এর চুল আঁচড়িয়ে দিতেন। সেই সময়ে তিনি মসজিদে ইতিকাফ অবস্থায় থাকতেন আর আয়েশা (রাঃ) তাঁর হুজরায় অবস্থান করতেন। তিনি আয়েশা (রাঃ)-এর দিকে তাঁর মাথা বাড়িয়ে দিতেন।
