৩৪/১২. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণী- তোমরা যা উপার্জন কর তার উৎকৃষ্ট হতে ব্যয় কর। (আল বাকারাঃ ২৬৭)
সহিহ বুখারী : ২০৬৫
সহিহ বুখারীহাদিস নম্বর ২০৬৫
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا، غَيْرَ مُفْسِدَةٍ، كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ، وَلِزَوْجِهَا بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا ".
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, যখন কোন মহিলা তার ঘরের খাদ্যসামগ্রী হতে ফাসাদের উদ্দেশ্য ব্যতীত খরচ করে তখন তার জন্য সওয়াব রয়েছে তার খরচ করায়, তার স্বামীর জন্য সওয়াব রয়েছে তার উপার্জনে এবং সংরক্ষণকারীর জন্যেও অনুরূপ রয়েছে। তাদের কারো কারণে কারোর সওয়াব কিছুই কমতি হবে না।
