৩৪/৪৯. অধ্যায়ঃ
বাজার বা ব্যবসা কেন্দ্র সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ قُلْتُ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ قَالَ سُوقُ قَيْنُقَاعَ وَقَالَ أَنَسٌ قَالَ عَبْدُ الرَّحْمَنِ دُلُّونِي عَلَى السُّوقِ وَقَالَ عُمَرُ أَلْهَانِي الصَّفْقُ بِالْأَسْوَاقِ‘আবদুর রহমান ইবন আউফ (রা.) বলেন, আমরা মদীনায় আগমনের পর জিজ্ঞেস করলাম, এমন কোনো বাজার আছে কি, যেখানে ব্যবসা-বাণিজ্য হয়? সে বলল, কাইনুকার বাজার আছে। আনাস (রা.) বলেন, ‘আবদুর রহমান (রা.) বললেন, আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দাও। ‘উমার (রা.) বলেন, আমাকে বাজারের কেনা বেচা গাফিল করে রেখেছে।"
সহিহ বুখারী : ২১২৩
সহিহ বুখারীহাদিস নম্বর ২১২৩
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى، عَنْ نَافِعٍ، حَدَّثَنَا ابْنُ عُمَرَ، أَنَّهُمْ كَانُوا يَشْتَرُونَ الطَّعَامَ مِنَ الرُّكْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَبْعَثُ عَلَيْهِمْ مَنْ يَمْنَعُهُمْ أَنْ يَبِيعُوهُ حَيْثُ اشْتَرَوْهُ، حَتَّى يَنْقُلُوهُ حَيْثُ يُبَاعُ الطَّعَامُ.
ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
তারা নবী (ﷺ)-এর সময়ে বাণিজ্যিক দলের কাছ থেকে (পথিমধ্যে) খাদ্য ক্রয় করতেন। সে কারণে খাদ্যদ্রব্য বিক্রয়ের স্থানে তা স্থানান্তর করার আগে বণিক দলের কাছ থেকে ক্রয়ের স্থলে বেচাকেনা করতে নিষেধ করার জন্য তিনি তাদের কাছে লোক পাঠাতেন।
