৩৪/৬৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২১৪৮ - দুধ আটকে পশু বিক্রির প্রতারণা

উষ্ট্রী, গাভী ও বকরীর দুধ বেশি দেখানোর জন্য পালানে দুধ জমা করা বিক্রেতার জন্য নিষেধ।

وَكُلُّ مُحَفَّلَةٍ وَالْمُصَرَّاةُ الَّتِي صُرِّيَ لَبَنُهَا وَحُقِنَ فِيهِ وَجُمِعَ فَلَمْ يُحْلَبْ أَيَّامًا وَأَصْلُ التَّصْرِيَةِ حَبْسُ الْمَاءِ يُقَالُ مِنْهُ صَرَّيْتُ الْمَاءَ إِذَا حَبَسْتَهُমুসাররাত সে জন্তুকে বলা হয়, যার দুধ কয়েক দিন দোহন না করে আটকিয়ে এবং জমা করে রাখা হয়। তাসরিয়ার মূল অর্থ: পানি আটকিয়ে রাখা। এ হতে বলা হয় صَرَّيْتُ الْمَاءَ আমি পানি আটকিয়ে রেখেছি বলবে, যখন তুমি পানিকে আটকিয়ে রাখবে।"

দুধ আটকে পশু বিক্রি নিষেধ: ক্রেতার অধিকার ও ন্যায্যতার হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ২১৪৮

حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ ﷺ " لاَ تُصَرُّوا الإِبِلَ وَالْغَنَمَ، فَمَنِ ابْتَاعَهَا بَعْدُ فَإِنَّهُ بِخَيْرِ النَّظَرَيْنِ بَعْدَ أَنْ يَحْتَلِبَهَا إِنْ شَاءَ أَمْسَكَ، وَإِنْ شَاءَ رَدَّهَا وَصَاعَ تَمْرٍ ".وَيُذْكَرُ عَنْ أَبِي صَالِحٍ وَمُجَاهِدٍ وَالْوَلِيدِ بْنِ رَبَاحٍ وَمُوسَى بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ " صَاعَ تَمْرٍ ". وَقَالَ بَعْضُهُمْ عَنِ ابْنِ سِيرِينَ صَاعًا مِنْ طَعَامٍ وَهْوَ بِالْخِيَارِ ثَلاَثًا. وَقَالَ بَعْضُهُمْ عَنِ ابْنِ سِيرِينَ صَاعًا مِنْ تَمْرٍ. وَلَمْ يَذْكُرْ ثَلاَثًا، وَالتَّمْرُ أَكْثَرُ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তোমরা উটনী ও বকরীর দুধ (স্তন্যে) আটকিয়ে রেখ না। যে ব্যক্তি এরূপ পশু ক্রয় করে, সে দুধ দোহনের পরে দু’টি অধিকারের যেটি তার পক্ষে ভাল মনে করবে তাই করতে পারবে। যদি সে ইচ্ছা করে তবে ক্রীত পশুটি রেখে দিবে আর যদি ইচ্ছা করে তবে তা ফেরত দিবে এবং এর সাথে এক সা‘ পরিমাণ খেজুর দিবে।আবূ সালিহ্‌ মুজাহিদ, ওয়ালীদ ইবনু রাবাহ ও মূসা ইবনু ইয়াসার (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে এক সা‘ খেজুরের কথা উল্লেখ রয়েছে। কেউ কেউ ইবনু সীরীন (রহঃ) সূত্রে এক সা‘ খাদ্যের কথা বলেছেন এবং ক্রেতার জন্য তিন দিনের ইখতিয়ার থাকবে। আর কেউ কেউ ইবনু সীরীন (রহঃ) সূত্রে এক সা‘ খেজুরের কথা বলেছেন, তবে তিন দিনের কথা উল্লেখ করেননি। [ইমাম বুখারী (রহঃ) বলেন, অধিকাংশের বর্ণনায় খেজুরের উল্লেখ রয়েছে]।

সহীহ বুখারী হাদিস ২১৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উটনী ও বকরীর দুধ স্তনে আটকে রেখে বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এতে ক্রেতা মনে করতে পারে যে পশুটি স্বাভাবিকের চেয়ে বেশি দুধ দেয়। তাই এটি প্রতারণার পথ খুলে দেয়। হাদিসে বলা হয়েছে, কেউ এমন পশু কিনলে দুধ দোহনের পরে সে দুটি অধিকারের যেটি ভালো মনে করবে তা বেছে নিতে পারে। চাইলে পশুটি রেখে দেবে, আর চাইলে ফেরত দেবে এবং সঙ্গে এক সা পরিমাণ খেজুর দেবে। বর্ণনায় এক সা খেজুরের কথা অধিকভাবে এসেছে বলে উল্লেখ করা হয়েছে। এই হাদিস ক্রয়-বিক্রয়ে প্রতারণা, পণ্যের আসল অবস্থা গোপন করা এবং ক্রেতার অধিকার—এসব বিষয়ে খুব পরিষ্কার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পশুর দুধ আটকে রেখে বেশি দুধের ধারণা দেওয়া প্রতারণার পথ।
  • ক্রেতা ভুল ধারণায় পণ্য কিনলে তার সিদ্ধান্তের সুযোগ রাখা হয়েছে।
  • লেনদেনে পণ্যের প্রকৃত অবস্থা গোপন করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন