৪১/১৫. অধ্যায়ঃ
যে ব্যক্তি অনাবাদী জমি চাষ করে।
وَرَأَى ذَلِكَ عَلِيٌّ فِي أَرْضِ الْخَرَابِ بِالْكُوفَةِ مَوَاتٌ وَقَالَ عُمَرُ مَنْ أَحْيَا أَرْضًا مَيِّتَةً فَهِيَ لَهُ وَيُرْوَى عَنْ عَمْرِو بْنِ عَوْفٍ عَنِ النَّبِيِّ ﷺ وَقَالَ فِي غَيْرِ حَقِّ مُسْلِمٍ وَلَيْسَ لِعِرْقٍ ظَالِمٍ فِيهِ حَقٌّ وَيُرْوَى فِيهِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ ﷺকুফার অনাবাদী জমি সম্পর্কে ‘আলী (রা.)-এর এ মত ছিল। (আবাদকারী তার মালিক হবে)। ‘উমার (রা.) বলেছেন, যে ব্যক্তি কোনো অনাবাদ জমি আবাদ করবে সে তার মালিক হবে। ‘আমর ইবন ‘আউফ (রা.) সূত্রে নবী (ﷺ) হতে এরূপ বর্ণিত হয়েছে এবং তিনি বলেছেন, তা হবে যে ক্ষেত্রে কোনো মুসলিমের হক নাই, আর যালিম ব্যক্তির তাতে হক নাই। জাবির (রা.) কর্তৃক নবী (ﷺ) হতে এ সম্পর্কিত রিওয়ায়াত বর্ণিত হয়েছে।"
সহিহ বুখারী : ২৩৩৫
সহিহ বুখারীহাদিস নম্বর ২৩৩৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَعْمَرَ أَرْضًا لَيْسَتْ لأَحَدٍ فَهْوَ أَحَقُّ ". قَالَ عُرْوَةُ قَضَى بِهِ عُمَرُ ـ رضى الله عنه ـ فِي خِلاَفَتِهِ.
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি এমন কোন জমি আবাদ করে, যা কারো মালিকানায় নয়, তাহলে সেই (মালিক হওয়ার) বেশি হকদার। উরওয়া (রাঃ) বলেন, উমর (রাঃ) তাঁর খিলাফতকালে এরূপ ফায়সালা দিয়েছেন।
