৪১/১৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৩৩৮ - খায়বারে থাকার শর্ত ও অর্ধেক ফল

জমির মালিক বলল, আমি তোমাকে ততদিনের জন্য অবস্থান করতে দেব যতদিন আল্লাহ তা‘আলা তোমাকে অবস্থান করতে দেন এবং কোন নির্দিষ্ট সময়ের উল্লেখ করল না এমতাবস্থায় তারা একসাথে যতদিন রাজি থাকে ততদিন- এ চুক্তি বলবৎ থাকবে।

খায়বারের চুক্তি: চাষাবাদ, অর্ধেক ফল ও থাকার শর্ত

সহীহ বুখারীহাদিস নম্বর ২৩৩৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ. وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ حَدَّثَنِي مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنهما ـ أَجْلَى الْيَهُودَ وَالنَّصَارَى مِنْ أَرْضِ الْحِجَازِ، وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ لَمَّا ظَهَرَ عَلَى خَيْبَرَ أَرَادَ إِخْرَاجَ الْيَهُودِ مِنْهَا، وَكَانَتِ الأَرْضُ حِينَ ظَهَرَ عَلَيْهَا لِلَّهِ وَلِرَسُولِهِ ﷺ وَلِلْمُسْلِمِينَ، وَأَرَادَ إِخْرَاجَ الْيَهُودِ، مِنْهَا فَسَأَلَتِ الْيَهُودُ رَسُولَ اللَّهِ ﷺ لِيُقِرَّهُمْ بِهَا أَنْ يَكْفُوا عَمَلَهَا وَلَهُمْ نِصْفُ الثَّمَرِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ ﷺ " نُقِرُّكُمْ بِهَا عَلَى ذَلِكَ مَا شِئْنَا». فَقَرُّوا بِهَا حَتَّى أَجْلاَهُمْ عُمَرُ إِلَى تَيْمَاءَ وَأَرِيحَاءَ.

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

‘উমর ইবনু খাত্তাব (রাঃ) ইয়াহূদী ও নাসারাদের হিজায হতে নির্বাসিত করেন। আল্লাহর রাসূল (ﷺ) যখন খায়বার জয় করেন, তখন ইয়াহূদীদের সেখান হতে বের করে দিতে চেয়েছিলেন। যখন তিনি কোন স্থান জয় করেন, তখন আল্লাহ, তাঁর রাসূল ও মুসলিমদের জন্য হয়ে যায়। কাজেই ইয়াহূদীদের সেখান হতে বহিষ্কার করে দিতে চাইলেন।তখন ইয়াহূদীরা আল্লাহর রাসূল (ﷺ)-এর কাছে অনুরোধ করল, যেন তাদের সে স্থানে বহাল রাখা হয় এ শর্তে যে, তারা সেখানে চাষাবাদে দায়িত্ব পালন করবে আর ফসলের অর্ধেক তাদের থাকবে। আল্লাহর রাসূল (ﷺ) তাদের বললেন, আমরা এ শর্তে তোমাদের এখানে বহাল থাকতে দিব যতদিন আমাদের ইচ্ছা। কাজেই তারা সেখানে বহাল রইল। অবশেষে ‘উমর (রাঃ) তাদেরকে তাইমা ও আরীহায় নির্বাসিত করে দেন।

সহীহ বুখারী হাদিস ২৩৩৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে খায়বার জয়ের পর জমি ব্যবস্থাপনার কথা এসেছে। আল্লাহর রসূল (صلى الله عليه وسلم) প্রথমে ইয়াহুদিদের খায়বার থেকে বের করে দিতে চেয়েছিলেন। তারা অনুরোধ করে যেন তাদের সেখানে রাখা হয়, শর্ত হলো তারা জমিতে কাজ করবে এবং উৎপাদিত ফলের অর্ধেক পাবে। নবী (صلى الله عليه وسلم) বলেন, মুসলিমরা যতদিন চাইবে, ততদিন তাদের এ শর্তে রাখা হবে। তারা এভাবে থাকে, পরে উমর (রাঃ) তাদের তাইমা ও আরীহায় পাঠিয়ে দেন। এই বর্ণনা খায়বারের জমি, চাষাবাদ, অর্ধেক ফলের চুক্তি এবং থাকার শর্ত—সবকিছু একসাথে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খায়বারে থাকার অনুমতি একটি শর্তের অধীনে দেওয়া হয়েছিল।
  • চাষাবাদের কাজের বিনিময়ে ফলের অর্ধেক তাদের জন্য নির্ধারিত ছিল।
  • চুক্তিতে সময় ও কর্তৃত্বের বিষয়ও স্পষ্টভাবে বলা হয়েছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন