৪৩/১৯. অধ্যায়ঃ
ধন-সম্পত্তি অপচয় করা নিষিদ্ধ।
وَقَوْلِ اللَّهِ تَعَالَى ﴿وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ﴾ ﴿وَلَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ﴾ وَقَالَ فِي قَوْلِهِ ﴿أَصَلَواتُكَ تَأْمُرُكَ أَنْ نَتْرُكَ مَا يَعْبُدُ آبَاؤُنَا أَوْ أَنْ نَفْعَلَ فِي أَمْوَالِنَا مَا نَشَاءُ﴾ وَقَالَ ﴿وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ﴾ وَالْحَجْرُ فِي ذَلِكَ وَمَا يُنْهَى عَنِ الْخِدَاعِআল্লাহ তা‘আলার বাণী: “আল্লাহ অশান্তি পছন্দ করেন না” (আল-বাকারা: ২০৫)। “আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না” (ইউনূস: ৮১)। “তারা বলল, হে শু‘আয়ব! তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে, আমাদের পিতৃপুরুষেরা যার ইবাদত করত, আমাদের তা বর্জন করতে হবে এবং আমাদের ধন-সম্পদ ইচ্ছেমত ব্যয় করা থেকে বিরত থাকব?” (হূদ: ৮৭)। আল্লাহ তা‘আলা আরো বলেছেন: “এবং তোমরা তোমাদের সম্পদ নির্বোধদের হাতে অর্পণ করো না” (আন-নিসা: ৫)। এই প্রেক্ষিতে অপব্যয় ও প্রতারণা নিষিদ্ধ হওয়া সম্পর্কে।"
সহিহ বুখারী : ২৪০৭
সহিহ বুখারীহাদিস নম্বর ২৪০৭
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنِّي أُخْدَعُ فِي الْبُيُوعِ. فَقَالَ " إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ ". فَكَانَ الرَّجُلُ يَقُولُهُ.
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি নবী (ﷺ)-কে বলল, আমাকে ক্রয়-বিক্রয়ে ধোঁকা দেয়া হয়। ক্রয়-বিক্রয়ের সময় তুমি বলবে, ‘ধোঁকা দিবে না’। এরপর লোকটি ক্রয়-বিক্রয়ের সময় এই কথা বলত।
