৪৭/১৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৫০১ - বরকতের দোয়া ও ব্যবসায় অংশীদারিত্ব

খাদ্য-দ্রব্য প্রভৃতিতে অংশীদারিত্ব।

وَيُذْكَرُ أَنَّ رَجُلًا سَاوَمَ شَيْئًا فَغَمَزَهُ آخَرُ فَرَأَى عُمَرُ أَنَّ لَهُ شَرِكَةًবর্ণিত আছে যে, জনৈক ব্যক্তি কোনো জিনিসের দাম করছিল এমন সময় এক ব্যক্তি তাকে চোখের ইশারায় (অংশীদারিত্বের প্রস্তাব) করল। এ ঘটনায় ‘উমার (রাঃ) দ্বিতীয় ব্যক্তির অনুকূলে অংশীদারিত্বের রায় দিলেন।"

নবীজির বরকতের দোয়া ও খাদ্য ব্যবসায় অংশীদারিত্বের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৫০১

حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدٌ، عَنْ زُهْرَةَ بْنِ مَعْبَدٍ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ هِشَامٍ ـ وَكَانَ قَدْ أَدْرَكَ النَّبِيَّ ﷺ ـ وَذَهَبَتْ بِهِ أُمُّهُ زَيْنَبُ بِنْتُ حُمَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ بَايِعْهُ. فَقَالَ «هُوَ صَغِيرٌ». فَمَسَحَ رَأْسَهُ وَدَعَا لَهُ.وَعَنْ زُهْرَةَ بْنِ مَعْبَدٍ، أَنَّهُ كَانَ يَخْرُجُ بِهِ جَدُّهُ عَبْدُ اللَّهِ بْنُ هِشَامٍ إِلَى السُّوقِ فَيَشْتَرِي الطَّعَامَ فَيَلْقَاهُ ابْنُ عُمَرَ وَابْنُ الزُّبَيْرِ ـ رضى الله عنهم ـ فَيَقُولاَنِ لَهُ أَشْرِكْنَا، فَإِنَّ النَّبِيَّ ﷺ قَدْ دَعَا لَكَ بِالْبَرَكَةِ فَيَشْرَكُهُمْ، فَرُبَّمَا أَصَابَ الرَّاحِلَةَ كَمَا هِيَ، فَيَبْعَثُ بِهَا إِلَى الْمَنْزِلِ.

‘আবদুল্লাহ্‌ ইবনু হিশাম (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ)-এর সাক্ষাৎ পেয়েছিলেন। তাঁর মা যায়নাব বিনতে হুমাইদ (রাঃ) একবার তাঁকে রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর নিকট নিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! একে বায়‘আত করে নিন। তিনি বললেন, সে তো ছোট। তখন তিনি তাঁর মাথায় হাত বুলালেন এবং তাঁর জন্য দোয়া করলেন।(একই সনদে) যুহরা ইবনু মা‘বাদ (রহঃ) হতে আরো বর্ণিত আছে যে, তাঁর দাদা ‘আবদুল্লাহ্‌ ইবনু হিশাম (রাঃ) তাঁকে নিয়ে বাজারে যেতেন, খাদ্য সামগ্রী খরিদ করতেন। পথে ইবনু ‘উমর (রাঃ) ও ইবনু যুবাইর (রাঃ)-এর সাথে দেখা হলে তাঁরা তাঁকে বলতেন (আপনার সাথে ব্যবসায়ে) আমাদেরও শরীক করে নিন। কেননা, নবী (ﷺ) আপনার জন্য বরকতের দোয়া করেছেন। এ কথায় তিনি তাঁদের শরীক করে নিতেন। অনেক সময় (লভ্যাংশ হিসাবে) এক উট বোঝাই মাল তিনি ভাগে পেতেন আর তা বাড়ীতে পাঠিয়ে দিতেন।

সহীহ বুখারী হাদিস ২৫০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু হিশাম (রাঃ)-এর ঘটনা বলা হয়েছে। তাঁর মা তাঁকে ছোট অবস্থায় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে নিয়ে গিয়ে বায়আত করাতে চেয়েছিলেন। নবীজি (صلى الله عليه وسلم) বললেন, সে ছোট। এরপর তিনি তার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। এই অংশে শিশুর প্রতি নবীজির কোমল আচরণ ও দোয়ার গুরুত্ব দেখা যায়। পরে দেখা যায়, আবদুল্লাহ ইবনু হিশাম (রাঃ) বাজারে খাদ্য সামগ্রী কিনতেন। ইবনু উমর (রাঃ) ও ইবনু যুবাইর (রাঃ) তাঁর সঙ্গে ব্যবসায় শরীক হতে চাইতেন, কারণ নবীজি তাঁর জন্য বরকতের দোয়া করেছিলেন। এতে খাদ্য দ্রব্যে অংশীদারিত্ব, ব্যবসায় আস্থা এবং বরকতের দোয়ার বিষয়টি সহজভাবে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শিশুর বয়স কম হলে বড় দায়িত্ব বা আনুষ্ঠানিক অঙ্গীকারে সতর্কতা দরকার।
  • নবীজি (صلى الله عليه وسلم) শিশুদের প্রতি স্নেহ দেখিয়েছেন এবং তাদের জন্য দোয়া করেছেন।
  • হালাল ব্যবসায় আস্থা ও অংশীদারিত্বের সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায়।
  • বরকতের দোয়া মানুষের জীবনে কল্যাণের কারণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন