৪৭/১৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৫০২ - শিশুর প্রতি স্নেহ ও বরকতের দোয়া
খাদ্য-দ্রব্য প্রভৃতিতে অংশীদারিত্ব।
وَيُذْكَرُ أَنَّ رَجُلًا سَاوَمَ شَيْئًا فَغَمَزَهُ آخَرُ فَرَأَى عُمَرُ أَنَّ لَهُ شَرِكَةًবর্ণিত আছে যে, জনৈক ব্যক্তি কোনো জিনিসের দাম করছিল এমন সময় এক ব্যক্তি তাকে চোখের ইশারায় (অংশীদারিত্বের প্রস্তাব) করল। এ ঘটনায় ‘উমার (রাঃ) দ্বিতীয় ব্যক্তির অনুকূলে অংশীদারিত্বের রায় দিলেন।"
বরকতের দোয়া ও বাজারের অংশীদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস
সহীহ বুখারী : ২৫০২
সহীহ বুখারীহাদিস নম্বর ২৫০২
حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدٌ، عَنْ زُهْرَةَ بْنِ مَعْبَدٍ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ هِشَامٍ ـ وَكَانَ قَدْ أَدْرَكَ النَّبِيَّ ﷺ ـ وَذَهَبَتْ بِهِ أُمُّهُ زَيْنَبُ بِنْتُ حُمَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ بَايِعْهُ. فَقَالَ «هُوَ صَغِيرٌ». فَمَسَحَ رَأْسَهُ وَدَعَا لَهُ.وَعَنْ زُهْرَةَ بْنِ مَعْبَدٍ، أَنَّهُ كَانَ يَخْرُجُ بِهِ جَدُّهُ عَبْدُ اللَّهِ بْنُ هِشَامٍ إِلَى السُّوقِ فَيَشْتَرِي الطَّعَامَ فَيَلْقَاهُ ابْنُ عُمَرَ وَابْنُ الزُّبَيْرِ ـ رضى الله عنهم ـ فَيَقُولاَنِ لَهُ أَشْرِكْنَا، فَإِنَّ النَّبِيَّ ﷺ قَدْ دَعَا لَكَ بِالْبَرَكَةِ فَيَشْرَكُهُمْ، فَرُبَّمَا أَصَابَ الرَّاحِلَةَ كَمَا هِيَ، فَيَبْعَثُ بِهَا إِلَى الْمَنْزِلِ.
‘আবদুল্লাহ্ ইবনু হিশাম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-এর সাক্ষাৎ পেয়েছিলেন। তাঁর মা যায়নাব বিনতে হুমাইদ (রাঃ) একবার তাঁকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট নিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! একে বায়‘আত করে নিন। তিনি বললেন, সে তো ছোট। তখন তিনি তাঁর মাথায় হাত বুলালেন এবং তাঁর জন্য দোয়া করলেন।(একই সনদে) যুহরা ইবনু মা‘বাদ (রহঃ) হতে আরো বর্ণিত আছে যে, তাঁর দাদা ‘আবদুল্লাহ্ ইবনু হিশাম (রাঃ) তাঁকে নিয়ে বাজারে যেতেন, খাদ্য সামগ্রী খরিদ করতেন। পথে ইবনু ‘উমর (রাঃ) ও ইবনু যুবাইর (রাঃ)-এর সাথে দেখা হলে তাঁরা তাঁকে বলতেন (আপনার সাথে ব্যবসায়ে) আমাদেরও শরীক করে নিন। কেননা, নবী (ﷺ) আপনার জন্য বরকতের দোয়া করেছেন। এ কথায় তিনি তাঁদের শরীক করে নিতেন। অনেক সময় (লভ্যাংশ হিসাবে) এক উট বোঝাই মাল তিনি ভাগে পেতেন আর তা বাড়ীতে পাঠিয়ে দিতেন।
সহীহ বুখারী হাদিস ২৫০২-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবদুল্লাহ ইবনু হিশাম (রাঃ)-এর জীবনের একটি ঘটনা এসেছে। তাঁর মা তাঁকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে নিয়ে গিয়ে বায়আত করানোর অনুরোধ করেন। কিন্তু নবীজি (صلى الله عليه وسلم) বলেন, সে তো ছোট। এরপর তিনি তার মাথায় হাত বুলিয়ে তার জন্য দোয়া করেন। এই কথাগুলো থেকে বোঝা যায়, শিশুর প্রতি নবীজির আচরণ ছিল মমতাময় ও সহজ। পরে আবদুল্লাহ ইবনু হিশাম (রাঃ) বাজারে খাদ্য সামগ্রী কিনতে গেলে ইবনু উমর (রাঃ) ও ইবনু যুবাইর (রাঃ) তাঁর সঙ্গে শরীক হতে চাইতেন। কারণ নবীজি তাঁর জন্য বরকতের দোয়া করেছিলেন। তাই এই হাদিসে দোয়ার প্রভাব, খাদ্য ব্যবসায় অংশীদারিত্ব এবং বিশ্বাসভিত্তিক লেনদেনের শিক্ষা পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিশুদের প্রতি স্নেহ, কোমলতা ও দোয়া নবীজির সুন্দর আদর্শ।
- ব্যবসায় অংশীদারিত্ব আস্থা ও সম্মতির ভিত্তিতে হওয়া উচিত।
- নেক মানুষের দোয়া জীবনে কল্যাণের কারণ হতে পারে।
- ছোটদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের বয়স ও সক্ষমতা দেখা দরকার।
