৬/২৩. অধ্যায়ঃ
হায়েযের জন্য স্বতন্ত্র কাপড় পরিধান করা।
সহিহ বুখারী : ৩২৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৩২৩
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ، صلى الله عليه وسلم مُضْطَجِعَةً فِي خَمِيلَةٍ حِضْتُ، فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَقَالَ " أَنُفِسْتِ ". فَقُلْتُ نَعَمْ. فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ.
উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
এক সময় আমি ও নবী (ﷺ) একই চাদরের নিচে শুয়েছিলাম। আমার হায়েজ শুরু হলো। তখন আমি গোপনে বেরিয়ে গিয়ে হায়েজের কাপড় পরে নিলাম। তিনি জিজ্ঞেস করলেনঃ ''তোমার কি হায়েজ আরম্ভ হয়েছে?''। আমি বললামঃ হ্যাঁ। তিনি আমাকে ডেকে নিলেন এবং আমি তাঁর সঙ্গে একই চাদরের নিচে শুয়ে পড়লাম।
(২৯৮) (আধুনিক প্রকাশনীঃ ৩১২,ইসলামী ফাউন্ডেশনঃ ৩১৭)
