৬/২৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩২৪ - ঈদগাহে নারীদের অংশগ্রহণ
ঋতুবতী মহিলাদের উভয় ঈদ ও মুসলমানদের দাওয়াতি সমাবেশে উপস্থিত হওয়া এবং ঈদগাহ হতে দূরে অবস্থান করা।
ঈদগাহে নারীদের অংশগ্রহণ: ঋতুবতী নারীর অবস্থানসহ হাদিসের শিক্ষা
সহীহ বুখারী : ৩২৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৩২৪
حَدَّثَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ سَلاَمٍ ـ قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ كُنَّا نَمْنَعُ عَوَاتِقَنَا أَنْ يَخْرُجْنَ فِي الْعِيدَيْنِ، فَقَدِمَتِ امْرَأَةٌ فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ، فَحَدَّثَتْ عَنْ أُخْتِهَا، وَكَانَ زَوْجُ أُخْتِهَا غَزَا مَعَ النَّبِيِّ ﷺ ثِنْتَىْ عَشَرَةَ، وَكَانَتْ أُخْتِي مَعَهُ فِي سِتٍّ. قَالَتْ كُنَّا نُدَاوِي الْكَلْمَى، وَنَقُومُ عَلَى الْمَرْضَى، فَسَأَلَتْ أُخْتِي النَّبِيَّ ﷺ أَعَلَى إِحْدَانَا بَأْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا جِلْ باب أَنْ لاَ تَخْرُجَ قَالَ «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْ بابهَا، وَلْتَشْهَدِ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ».فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ سَأَلْتُهَا أَسَمِعْتِ النَّبِيَّ ﷺ قَالَتْ بِأَبِي نَعَمْ ـ وَكَانَتْ لاَ تَذْكُرُهُ إِلاَّ قَالَتْ بِأَبِي ـ سَمِعْتُهُ يَقُولُ «يَخْرُجُ الْعَوَاتِقُ وَذَوَاتُ الْخُدُورِ، أَوِ الْعَوَاتِقُ ذَوَاتُ الْخُدُورِ وَالْحُيَّضُ، وَلْيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى». قَالَتْ حَفْصَةُ فَقُلْتُ الْحُيَّضُ فَقَالَتْ أَلَيْسَ تَشْهَدُ عَرَفَةَ وَكَذَا وَكَذَا
হাফসা (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা আমাদের যুবতীদের ঈদের সালাতে বের হতে নিষেধ করতাম। এক মহিলা বনূ খালাফের মহলে এসে পৌঁছলেন এবং তিনি তার বোন হতে বর্ণনা করলেন। তার ভগ্নীপতি নবী (ﷺ)-এর সঙ্গে বারটি গায্ওয়াহ (বড় যুদ্ধ) –এ অংশ গ্রহণ করেছিলেন। তিনি বলেনঃ আমার বোনও তার সঙ্গে ছয়টি গায্ওয়ায় শরীক ছিলেন। সেই বোন বলেনঃ আমরা আহতদের পরিচর্যা ও অসুস্থদের সেবা করতাম। তিনি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলেনঃ আমাদের কারো ওড়না না থাকার কারণে বের না হলে কোন অসুবিধা আছে কি? আল্লাহ্র রাসূল (ﷺ) বললেনঃ তার সাথীর ওড়না তাকে পরিয়ে দেবে, যাতে সে ভাল মজলিস ও মুমিনদের দাওয়াতে শরীক হতে পারে।যখন উম্মু আতিয়্যা (রাঃ) আসলেন, আমি তাকে জিজ্ঞেস করলামঃ আপনি কি নবী (ﷺ) হতে এরূপ শুনেছেন? উত্তরে তিনি বললেনঃ আমার পিতা তাঁর জন্য কুরবান হোক। হ্যাঁ, তিনি এরূপ বলেছিলেন। নবীর কথা আলোচিত হলেই তিনি বলতেন, “আমার পিতা তার জন্য কুরবান হোক।” আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, যুবতী, পর্দানশীন ও ঋতুবতী মহিলারা বের হবে এবং ভাল স্থানে ও মুমিনদের দাওয়াতে অংশ গ্রহণ করবে। অবশ্য ঋতুবতী মহিলা ঈদগাহ হতে দূরে থাকবে। হাফসা (রহঃ) বলেনঃ আমি জিজ্ঞেস করলাম ঋতুবতীও কি বেরুবে? তিনি বললেনঃ সে কি ‘আরাফাতে ও অমুক অমুক স্থানে উপস্থিত হবে না?
সহীহ বুখারী হাদিস ৩২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঈদের দিনে নারীদের অংশগ্রহণের কথা এসেছে। প্রথমে বর্ণনাকারীরা বলছেন, তারা যুবতীদের ঈদের সালাতে বের হতে নিষেধ করতেন। পরে উম্মু আতিয়া (রাঃ)-এর বর্ণনায় জানা যায়, নবী (صلى الله عليه وسلم) যুবতী, পর্দানশীন ও ঋতুবতী নারীদের বের হতে বলেছেন, যেন তারা ভালো মজলিস ও মুমিনদের দাওয়াতে অংশ নিতে পারে। কারো ওড়না না থাকলে সাথী তাকে নিজের ওড়না পরিয়ে দেবে—এ কথাও এসেছে। তবে হাদিসে একই সঙ্গে বলা হয়েছে, ঋতুবতী মহিলা ঈদগাহ থেকে দূরে থাকবে। তাই ঈদগাহে নারী, ঋতুবতী নারীর ঈদ, নারীদের ঈদের জামাত, মুসলিমদের দোয়া—এসব বিষয়ে এই হাদিস খুব গুরুত্বপূর্ণ। এখানে অংশগ্রহণ আছে, আবার সালাতের স্থানের সীমাও আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নারীরা ঈদের ভালো মজলিস ও মুমিনদের দাওয়ায় অংশ নিতে পারে।
- ওড়না না থাকলে সাথী নিজের ওড়না দিয়ে সাহায্য করতে পারে।
- ঋতুবতী নারী বের হতে পারে, তবে ঈদগাহের সালাতের স্থান থেকে দূরে থাকবে।
- সমাজের ভালো কাজে নারীদের অংশগ্রহণের দিক এই হাদিসে এসেছে।
