৮/২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৩৫১ - নারীদের ঈদের জামাআতে অংশগ্রহণের শিক্ষা

সালাত আদায়কালীন সময়ে কাপড় পরিধান করার আবশ্যকতা।

وَقَوْلُ اللَّهِ تَعَالَى {خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ} وَمَنْ صَلَّى مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ.আল্লাহ তা‘আলার বাণী: “তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে”- (সূরা আ‘রাফ ৭/৩১)। এবং এক বস্ত্র শরীরে জড়িয়ে সালাত আদায়কারী প্রসঙ্গ।وَيُذْكَرُ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ يَزُرُّهُ وَلَوْ بِشَوْكَةٍ فِي إِسْنَادِهِ نَظَرٌ وَمَنْ صَلَّى فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُ فِيهِ مَا لَمْ يَرَ أَذًى وَأَمَرَ النَّبِيُّ ﷺ أَنْ لَا يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ.সালামা ইবনুল আকওয়া’ (রাঃ) হতে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন: তোমরা জামায় বোতাম লাগিয়ে নাও এমন কি কাঁটা দিয়ে হলেও। এই হাদীসের সনদ সম্পর্কে কথা আছে। যে কাপড় পরে স্ত্রী সহবাস করা হয়েছে তাতে কোনো অপবিত্রতা দেখা না গেলে তা পরিধান করে সালাত আদায় করা যায়। আর নবী (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, উলঙ্গ অবস্থায় যেন কেউ বায়তুল্লাহর ত্বওয়াফ না করে।"

ঈদের জামাআত ও নারীদের অংশগ্রহণের হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ৩৫১

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أُمِرْنَا أَنْ نُخْرِجَ، الْحُيَّضَ يَوْمَ الْعِيدَيْنِ وَذَوَاتِ الْخُدُورِ، فَيَشْهَدْنَ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَدَعْوَتَهُمْ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ عَنْ مُصَلاَّهُنَّ. قَالَتِ امْرَأَةٌ يَا رَسُولَ اللَّهِ، إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ. قَالَ «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْ بابهَا».وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ حَدَّثَنَا عِمْرَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ، سَمِعْتُ النَّبِيَّ ﷺ بِهَذَا.

উম্মু ‘আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) ঈদের দিবসে ঋতুবতী এবং পর্দানশীন নারীদের বের করে আনার নির্দেশ দিলেন, যাতে তারা মুসলমানদের জামা’আত ও দোয়ায় অংশ গ্রহণ করতে পারে। অবশ্য ঋতুবতী নারীগণ সালাতের জায়গা হতে দূরে অবস্থান করবে। এক মহিলা বললেনঃ হে আল্লাহ্‌র রাসূল! আমাদের কারো কারো ওড়না নেই। তিনি বললেনঃ তার সাথীর উচিত তাকে নিজের ওড়না পরিয়ে দেয়া। ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু রাজা’ (রহঃ) সূত্রে উম্মু ‘আতিয়্যা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-কে এরূপ বলতে শুনেছি।

সহীহ বুখারী হাদিস ৩৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় ঈদের জামাআত ও নারীদের অংশগ্রহণ। নবী (صلى الله عليه وسلم) নির্দেশ দিয়েছেন, ঈদের দিনে ঋতুবতী নারী এবং পর্দানশীন নারীদের বের করা হবে, যাতে তারা মুসলিমদের জামাআত ও দোয়ায় উপস্থিত থাকতে পারে। তবে ঋতুবতী নারীরা সালাতের জায়গা থেকে দূরে থাকবে। এক নারী বললেন, কারো ওড়না না থাকলে কী হবে? নবী (صلى الله عليه وسلم) বললেন, তার সাথী নিজের ওড়না তাকে পরিয়ে দেবে। এখানে ঈদের দিন মুসলিমদের একত্র হওয়া, দোয়ায় শরিক হওয়া এবং বোনদের সাহায্য করার শিক্ষা আছে। হাদিসটি দেখায়, ইবাদতের পরিবেশে শালীনতা রাখা যেমন জরুরি, তেমনি সামর্থ্য অনুযায়ী অন্যকে অংশ নেওয়ার সুযোগ দেওয়াও ভালো কাজ। তাই ঈদের দিনে দোয়া, মিলন এবং পরস্পরকে সাহায্য করার দিকটি এই বর্ণনায় সুন্দরভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঈদের দিনে মুসলিমদের জামাআত ও দোয়ার গুরুত্ব আছে।
  • ঋতুবতী নারীরা সালাতের জায়গা থেকে দূরে থাকবে।
  • ওড়না না থাকলে অন্য নারী তাকে সাহায্য করবে।
  • সমাজে ভালো কাজে একে অপরকে সুযোগ দেওয়া উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন