৬৪/৩১. অধ্যায়ঃ
আহযাব নবী (ﷺ)-এর প্রত্যাবর্তন এবং তাঁর বনু কুরাইযাহ অভিযান ও তাদের অবরোধ
সহিহ বুখারী : ৪১২৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৪১২৪
وَزَادَ إِبْرَاهِيْمُ بْنُ طَهْمَانَ عَنْ الشَّيْبَانِيِّ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يَوْمَ قُرَيْظَةَ لِحَسَّانَ بْنِ ثَابِتٍ اهْجُ الْمُشْرِكِيْنَ فَإِنَّ جِبْرِيْلَ مَعَكَ
ইবরাহীম ইবনু তাহ্মান (রহঃ) হতে বর্ণিতঃ
বারা ইবনু ‘আযিব (রাঃ) থেকে অধিক বর্ণনা করে বলেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বনু কুরাইজার সঙ্গে যুদ্ধের দিন হাসসান ইবনু সাবিত (রাঃ)-কে বলেছিলেন, ‘(কবিতা আবৃত্তি করে) মুশরিকদের দোষ-ত্রুটি তুলে ধরো। এ ব্যাপারে জিবরীল (আঃ) তোমার সঙ্গী।’
[৩২১৩] (আধুনিক প্রকাশনীঃ ৩৮১৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮২০)[৩৯] হাসসান ইবনু সাবিত (রাঃ)-কে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কবি বা ইসলামের কবি বলা হতো। কারণ, কাফির কবিরা যেমন আল্লাহর রসূল ও ইসলামের বিরুদ্ধে কুৎসা ও বদনাম করতো তেমনি তিনিও কাফিরদেরকে কবিতা ও সাহিত্যের মাধ্যমে তার জবাব দিতেন।
