৬৪/৩২. অধ্যায়ঃ
যাতুর রিকা যুদ্ধ
وَهِيَ غَزْوَةُ مُحَارِبِ خَصَفَةَ مِنْ بَنِي ثَعْلَبَةَ مِنْ غَطَفَانَ فَنَزَلَ نَخْلًا وَهِيَ بَعْدَ خَيْبَرَ لِأَنَّ أَبَا مُوسَى جَاءَ بَعْدَ خَيْبَرَ.গাতফানের শাখা গোত্র বনূ সালাবার অন্তর্ভুক্ত খাসাফার বংশধর মুহারিব গোত্রের সঙ্গে এ যুদ্ধ হয়। এ যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) নাখলা নামক স্থানে অবতরণ করেছিলেন। খায়বার যুদ্ধের পর এ যুদ্ধ হয়েছিল। কেননা আবূ মূসা (রা.) খায়বার যুদ্ধের পর (হাবশা থেকে) এসেছিলেন।"
সহিহ বুখারী : ৪১৩৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৪১৩৭
وَقَالَ أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ كُنَّا مَعَ النَّبِيِّ بِنَخْلٍ فَصَلَّى الْخَوْفَ وَقَالَ أَبُوْ هُرَيْرَةَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم غَزْوَةَ نَجْدٍ صَلَاةَ الْخَوْفِ وَإِنَّمَا جَاءَ أَبُوْ هُرَيْرَةَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَيَّامَ خَيْبَرَ.>
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নাখল নামক স্থানে আমরা নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তিনি এ সময় সালাতুল খাওফ আদায় করেছেন। আবু হুরায়রা (রাঃ) বলেন, নাজদের যুদ্ধে আমরা নবী (ﷺ)-এর সঙ্গে সালাতুল খাওফ আদায় করেছি। আবু হুরায়রা (রাঃ) খায়বার যুদ্ধের সময় নবী (ﷺ)-এর কাছে এসেছিলেন।
(৪১২৫; মুসলিম ৬/৫৭, হাঃ ৮৪৩) (আধুনিক প্রকাশনীঃ ৩৮২৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮২৮)
