৬৪/৫৪. অধ্যায়ঃ

পরিচ্ছেদ নেই

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩০৩

عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِيْ يُوْنُسُ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِيْ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ عُتْبَةُ بْنُ أَبِيْ وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيْهِ سَعْدٍ أَنْ يَقْبِضَ ابْنَ وَلِيْدَةِ زَمْعَةَ وَقَالَ عُتْبَةُ إِنَّهُ ابْنِيْ فَلَمَّا قَدِمَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم مَكَّةَ فِي الْفَتْحِ أَخَذَ سَعْدُ بْنُ أَبِيْ وَقَّاصٍ ابْنَ وَلِيْدَةِ زَمْعَةَ فَأَقْبَلَ بِهِ إِلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم وَأَقْبَلَ مَعَهُ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ سَعْدُ بْنُ أَبِيْ وَقَّاصٍ هَذَا ابْنُ أَخِيْ عَهِدَ إِلَيَّ أَنَّهُ ابْنُهُ قَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ يَا رَسُوْلَ اللهِ هَذَا أَخِيْ هَذَا ابْنُ زَمْعَةَ وُلِدَ عَلَى فِرَاشِهِ فَنَظَرَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم إِلَى ابْنِ وَلِيْدَةِ زَمْعَةَ فَإِذَا أَشْبَهُ النَّاسِ بِعُتْبَةَ بْنِ أَبِيْ وَقَّاصٍ فَقَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم هُوَ لَكَ هُوَ أَخُوْكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ مِنْ أَجْلِ أَنَّهُ وُلِدَ عَلَى فِرَاشِهِ وَقَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم احْتَجِبِيْ مِنْهُ يَا سَوْدَةُ لِمَا رَأَى مِنْ شَبَهِ عُتْبَةَ بْنِ أَبِيْ وَقَّاصٍ قَالَ ابْنُ شِهَابٍ قَالَتْ عَائِشَةُ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ وَقَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ أَبُوْ هُرَيْرَةَ يَصِيْحُ بِذَلِكَ.

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) হতে বর্ণিত। ‘উতবা ইবনু আবু ওয়াক্কাস (রাঃ) তার ভাই সাদ [ইবনু আবু ওয়াক্কাস (রাঃ)]-কে ওয়াসিয়াত করে গিয়েছিল যে, সে যেন যাম‘আর বাঁদীর সন্তানটি তাঁর নিজের কাছে নিয়ে নেয়। উতবা বলেছিল, পুত্রটি আমার ঔরসজাত। রসূলুল্লাহ (ﷺ) যখন মক্কা বিজয়কালে সেখানে আগমন করলেন তখন সাদ ইবনু আবু ওয়াক্কাস যাম‘আর বাঁদীর সন্তানটি রসূল (ﷺ)-এর কাছে উপস্থিত করলেন। তাঁর সঙ্গে আবদ ইবনু যাম‘আহ (জমআর পুত্র)-ও আসলেন। সাদ ইবনু আবু ওয়াক্কাস বললেন, সন্তানটি তো আমার ভাতিজা। আমার ভাই আমাকে বলে গিয়েছেন যে, এ সন্তান তার ঔরসজাত। কিন্তু আবদ ইবনু যাম‘আহ তার দাবী পেশ করে বললেন, হে আল্লাহর রসূল! এ আমার ভাই, এ যাম‘আর সন্তান, তাঁর বিছানায় এর জন্ম হয়েছে। রসূলুল্লাহ (ﷺ) তখন যাম‘আর ক্রীতদাসীর সন্তানের প্রতি নজর দিয়ে দেখলেন যে, সন্তানটি আকৃতিতে উতবা ইবনু আবু ওয়াক্কাসের সঙ্গেই অধিক সাদৃশ্যপূর্ণ। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আবদ ইবনু যাম‘আহ! একে নিয়ে যাও। সে তোমার ভাই। কেননা, সে তার (তোমার পিতা যাম‘আর) বিছানায় জন্মগ্রহণ করেছে। এরপর রসূলুল্লাহ (ﷺ) ঐ সন্তানটির আকৃতি উতবা ইবনু আবু ওয়াক্কাসের আকৃতির মত হওয়ার কারণে (তাঁর স্ত্রী)সাওদা বিনতে যাম‘আহ (রাঃ)-কে বললেন, হে সাওদা! তুমি তার থেকে পর্দা করবে। ইবনু শিহাব জুহরি (রহঃ) বলেন, আয়িশা (রাঃ) বলেছেন যে, এরপর রসূলুল্লাহ (ﷺ) বললেন, শয্যা যার, ছেলে তার। আর ব্যভিচারীর জন্য আছে পাথর। ইবনু শিহাব জুহরি (রহঃ) বলেছেন, আবু হুরাইরা (রাঃ)-এ কথাটি উচ্চৈঃস্বরে বলতেন।

[২০৫৩] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৬৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৬৯)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন