৬৪/৫৪. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নেই
সহিহ বুখারী : ৪৩০৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩০৫
عَمْرُوْ بْنُ خَالِدٍ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا عَاصِمٌ عَنْ أَبِيْ عُثْمَانَ قَالَ حَدَّثَنِيْ مُجَاشِعٌ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِأَخِيْ بَعْدَ الْفَتْحِ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ جِئْتُكَ بِأَخِيْ لِتُبَايِعَهُ عَلَى الْهِجْرَةِ قَالَ ذَهَبَ أَهْلُ الْهِجْرَةِ بِمَا فِيْهَا فَقُلْتُ عَلَى أَيِّ شَيْءٍ تُبَايِعُهُ قَالَ أُبَايِعُهُ عَلَى الإِسْلَامِ وَالإِيْمَانِ وَالْجِهَادِ فَلَقِيْتُ مَعْبَدًا بَعْدُ وَكَانَ أَكْبَرَهُمَا فَسَأَلْتُهُ فَقَالَ صَدَقَ مُجَاشِعٌ.>
মুজাশি' (রাঃ) হতে বর্ণিতঃ
মক্কা বিজয়ের পর আমি আমার ভাই (মুজালিদ)-কে নিয়ে নবী (ﷺ)-এর কাছে এসে বললাম, ‘হে আল্লাহর রসূল! আমি আমার ভাইকে আপনার কাছে নিয়ে এসেছি যেন আপনি তার নিকট হতে হিজরত করার ব্যাপারে বাইআত গ্রহণ করেন।’রসূলুল্লাহ (ﷺ) বললেন, ‘(মক্কা বিজয়ের পূর্বে মক্কা থেকে মদীনায়) হিজরতকারীরা হিজরতের সমুদয় বরকত নিয়ে গেছে।’আমি বললাম, ‘তাহলে কোন বিষয়ে আপনি তার নিকট হতে বাইআত গ্রহণ করবেন?’তিনি বললেন, ‘আমি তাঁর নিকট হতে বাইআত গ্রহণ করব ইসলাম, ঈমান ও জিহাদের উপর।’[বর্ণনাকারী আবু উসমান (রাঃ) বলেছেন] পরে আমি আবু মা'বাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি ছিলেন তাঁদের দুই ভাইয়ের মধ্যে বড়। আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ‘মুজাসি' (রাঃ) সত্যই বলেছেন।’
[২৯৬২, ২৯৬৩] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৬৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৭১)
