৬৪/৭৮. অধ্যায়ঃ
বিদায় হাজ্জ
সহিহ বুখারী : ৪৩৯৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩৯৬
عَمْرُوْ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ حَدَّثَنِيْ عَطَاءٌ عَنْ ابْنِ عَبَّاسٍ إِذَا طَافَ بِالْبَيْتِ فَقَدْ حَلَّ فَقُلْتُ مِنْ أَيْنَ قَالَ هَذَا ابْنُ عَبَّاسٍ قَالَ مِنْ قَوْلِ اللهِ تَعَالَى {ثُمَّ مَحِلُّهَا إِلَى الْبَيْتِ الْعَتِيْقِ} وَمِنْ أَمْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَصْحَابَهُ أَنْ يَحِلُّوْا فِيْ حَجَّةِ الْوَدَاعِ قُلْتُ إِنَّمَا كَانَ ذَلِكَ بَعْدَ الْمُعَرَّفِ قَالَ كَانَ ابْنُ عَبَّاسٍ يَرَاهُ قَبْلُ وَبَعْدُ.
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মুহরিম ব্যক্তি যখন বাইতুল্লাহ তাওয়াফ করল তখন সে তার ইহরাম থেকে হালাল হয়ে গেল। আমি (ইবনু জুরাইয) জিজ্ঞেস করলাম যে, ইবনু আব্বাস (রাঃ) এ কথা কী করে বলতে পারেন?রাবী আতাঃ (রহঃ) উত্তরে বলেন, আল্লাহ তা'আলার এই কালামের দলীল থেকে যে, এরপর তার হালাল হওয়ার স্থল হচ্ছে বাইতুল্লাহ এবং নবী (ﷺ) কর্তৃক তাঁর সাহাবীদের বিদায় হজ্জের (এ কাজের পর) হালাল হয়ে যাওয়ার হুকুম দেয়ার ঘটনা থেকে।আমি বললামঃ এ হুকুম তো আরাফাহ-এ উকূফ করার পর প্রযোজ্য। তখন আতা (রহঃ) বললেন, ইবনু আব্বাস (রাঃ)-এর মতে উকূফে আরাফাহর পূর্বাপর উভয় অবস্থার জন্য এ হুকুম।
[মুসলিম ১৫/৩২, হাঃ ১২৪৫] (আধুনিক প্রকাশনীঃ ৪০৪৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৫১)
