৬৪/৭৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৩৯৮ - কুরবানির পশু থাকলে হালাল হওয়া

বিদায় হাজ্জ

কুরবানির পশু সঙ্গে থাকলে ইহরাম থেকে হালাল হওয়ার নিয়ম

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩৯৮

إِبْرَاهِيْمُ بْنُ الْمُنْذِرِ أَخْبَرَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ حَدَّثَنَا مُوْسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ أَخْبَرَهُ أَنَّ حَفْصَةَ رَضِيَ اللهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ ﷺ أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ ﷺ أَمَرَ أَزْوَاجَهُ أَنْ يَحْلِلْنَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَقَالَتْ حَفْصَةُ فَمَا يَمْنَعُكَ فَقَالَ لَبَّدْتُ رَأْسِيْ وَقَلَّدْتُ هَدْيِيْ فَلَسْتُ أَحِلُّ حَتَّى أَنْحَرَ هَدْيِي.

হাফসাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)- এর সহধর্মিণী হাফসাহ (রাঃ) ইবনু 'উমার (রাঃ)- কে জানিয়েছেন যে, বিদায় হজ্জের বছর নবী (ﷺ) তাঁর স্ত্রীদের হালাল হয়ে যেতে নির্দেশ দেন। তখন হাফসাহ (রাঃ) জিজ্ঞেস করলেন, আপনি কী কারণে হালাল হচ্ছেন না? তদুত্তরে তিনি বললেন, আমি আঠা জাতীয় বস্তু দ্বারা আমার মাথার চুল জমাট করে ফেলেছি এবং কুরবানীর পশুর গলায় কিলাদাহ [৮৪] বেঁধে দিয়েছি। কাজেই, আমি আমার কুরবানীর পশু যবহ করার পূর্বে হালাল হতে পারব না।

[৮৪] বিশেষ এক ধরনের মালা যা দেখে বুঝা যেতো যে, এটিকে হাজ্জে কুরবানী করা হবে।

সহীহ বুখারী হাদিস ৪৩৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে বিদায় হজ্জের বছরে নবী (صلى الله عليه وسلم)-এর স্ত্রীদের হালাল হয়ে যাওয়ার নির্দেশের কথা এসেছে। হাফসা (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করলেন, আপনি কেন হালাল হচ্ছেন না? নবী (صلى الله عليه وسلم) বললেন, তিনি তাঁর মাথার চুল আঠা জাতীয় বস্তু দিয়ে জমাট করেছেন এবং কুরবানির পশুর গলায় কিলাদাহ বেঁধেছেন। তাই কুরবানির পশু যবহ করার আগে তিনি হালাল হবেন না। এই হাদিসে হজ্জের একটি নির্দিষ্ট অবস্থা বোঝানো হয়েছে: কারও সঙ্গে কুরবানির পশু থাকলে তার হালাল হওয়ার সময় আলাদা হতে পারে। হাদিসটি আমল করার আগে মাসআলা জেনে নেওয়ার গুরুত্বও মনে করিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরবানির পশু সঙ্গে থাকলে হালাল হওয়ার বিষয়ে আলাদা নির্দেশ এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) নিজের কাজের কারণ স্পষ্ট করে বলেছেন।
  • হজ্জের আমলে অবস্থাভেদে বিধান ভিন্ন হতে পারে।
  • ধর্মীয় কাজের কারণ জানতে ভদ্রভাবে প্রশ্ন করা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন