৬৪/৭৮. অধ্যায়ঃ
বিদায় হাজ্জ
সহিহ বুখারী : ৪৩৯৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩৯৯
أَبُو الْيَمَانِ قَالَ حَدَّثَنِيْ شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ وَقَالَ مُحَمَّدُ بْنُ يُوْسُفَ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ خَثْعَمَ اسْتَفْتَتْ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم فِيْ حَجَّةِ الْوَدَاعِ وَالْفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيْفُ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُوْلَ اللهِ إِنَّ فَرِيْضَةَ اللهِ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِيْ شَيْخًا كَبِيْرًا لَا يَسْتَطِيْعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ فَهَلْ يَقْضِيْ أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ نَعَمْ.
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
খাস'আম গোত্রের এক মহিলা বিদায় হজ্জের সময় রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করে। এ সময় ফজল ইবনু আব্বাস (রাঃ) (সওয়ারিতে) রসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে উপবিষ্ট ছিলেন। মহিলাটি আবেদন করল, হে আল্লাহর রসূল! আল্লাহ তাঁর বান্দাদের উপর হজ্জ ফরজ করেছেন। আমার পিতার উপর তা এমন অবস্থায় ফরজ হল যে, তিনি অতীব বয়োবৃদ্ধ, যে কারণে সওয়ারির উপর ঠিক হয়ে বসতেও সমর্থ নন। এমতাবস্থায় আমি তাঁর পক্ষ থেকে হজ্জ আদায় করলে তা আদায় হবে কি? রসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ।
[১৫১৩] (আধুনিক প্রকাশনীঃ ৪০৫০,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৫৪)
