৬৪/৭৮. অধ্যায়ঃ
বিদায় হাজ্জ
সহিহ বুখারী : ৪৩৯৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩৯৭
بَيَانٌ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ قَيْسٍ قَالَ سَمِعْتُ طَارِقًا عَنْ أَبِيْ مُوْسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْبَطْحَاءِ فَقَالَ أَحَجَجْتَ قُلْتُ نَعَمْ قَالَ كَيْفَ أَهْلَلْتَ قُلْتُ لَبَّيْكَ بِإِهْلَالٍ كَإِهْلَالِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم قَالَ طُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ حِلَّ فَطُفْتُ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ وَأَتَيْتُ امْرَأَةً مِنْ قَيْسٍ فَفَلَتْ رَأْسِي.
আবূ মূসা আশ'আরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি (বিদায় হজ্জে) মক্কার বাতহা নামক স্থানে নবী (ﷺ)-এর সঙ্গে মিলিত হলাম। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, 'তুমি কি হজ্জের ইহরাম বেঁধেছ?' আমি বললাম, হাঁ। তখন তিনি আমাকে (পুনরায়) জিজ্ঞেস করলেন, কোন প্রকারে হজ্জের ইহরামের নিয়ত করেছ? আমি বললাম, 'আমি রসূলুল্লাহ (ﷺ)-এর ইহরামের মতো ইহরামের নিয়ত করে তালবিয়াহ পড়েছি।রসূলুল্লাহ (ﷺ) বললেন, বাইতুল্লাহ তওয়াফ কর এবং সাফা ও মারওয়া সাঈ কর। এরপর (ইহরাম খুলে) হালাল হয়ে যাও। তখন আমি বাইতুল্লাহ তওয়াফ করলাম ও সাফা এবং মারওয়া সাঈ করলাম। এরপর আমি কায়স গোত্রের এক মহিলার কাছে গেলাম, সে আমার চুল আঁচড়ে দিল (তাতে আমি ইহরাম থেকে মুক্ত হয়ে গেলাম)।
[১৫৫৯] (আধুনিক প্রকাশনীঃ ৪০৪৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৫২)
