৬৫/১৪৪. অধ্যায়ঃ
আল্লাহর বাণীঃ তুমি ক্ষমা করার অভ্যাস কর, ভালো কাজের নির্দেশ দাও এবং অজ্ঞ-মূর্খদের থেকে দূরে সরে থাক। (সূরা আল-আরাফ ৭/১৯৯)
সহিহ বুখারী : ৪৬৪৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬৪৪
وَقَالَ عَبْدُ اللهِ بْنُ بَرَّادٍ حَدَّثَنَا أَبُوْ أُسَامَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيْهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ قَالَ أَمَرَ اللهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم أَنْ يَأْخُذَ الْعَفْوَ مِنْ أَخْلَاقِ النَّاسِ أَوْ كَمَا قَالَ.
‘আবদুল্লাহ ইবনু যুবায়র হতে বর্ণিতঃ
আল্লাহ তা‘আলা তাঁর নবী (ﷺ)-কে মানুষের আচরণের ব্যাপারে ক্ষমা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন।
[৪৬৪৩] (আধুনিক প্রকাশনীঃ ৪২৮৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৮৫ শেষাংশ)
