৬৫/১৪৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৬৪৫ - সূরা আনফাল, বদর ও কুরআনি শব্দার্থ

আল্লাহর বাণীঃ তারা আপনাকে জিজ্ঞেস করে যুদ্ধলব্ধ মাল সম্পর্কে। আপনি বলে দিন: যুদ্ধলব্ধ মাল আল্লাহর এবং রাসূলের। অতএব, তোমরা ভয় কর আল্লাহকে এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক ঠিক করে নাও। (সূরা আনফাল ৮/১)

সূরা আনফাল ব্যাখ্যা: বদর, শব্দার্থ ও আয়াত বুঝার সহজ পথ

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৬৪৫

مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيْمِ حَدَّثَنَا سَعِيْدُ بْنُ سُلَيْمَانَ أَخْبَرَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُوْ بِشْرٍ عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ قَالَ قُلْتُ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا سُوْرَةُ الْأَنْفَالِ قَالَ نَزَلَتْ فِيْ بَدْرٍ {الشَّوْكَةُ} الْحَدُّ ﴾مُرْدَفِيْنَ﴿ فَوْجًا بَعْدَ فَوْجٍ رَدِفَنِيْ وَأَرْدَفَنِيْ جَاءَ بَعْدِيْ ﴾ذُوْقُوْا﴿ بَاشِرُوْا وَجَرِّبُوْا وَلَيْسَ هَذَا مِنْ ذَوْقِ الْفَمِ ﴾فَيَرْكُمَهُ﴿ يَجْمَعَهُ ﴾شَرِّدْ﴿ فَرِّقْ ﴾وَإِنْ جَنَحُوْا﴿ طَلَبُوا السِّلْمُ وَالسَّلْمُ وَالسَّلَامُ وَاحِدٌ ﴾يُثْخِنَ﴿ يَغْلِبَ وَقَالَ مُجَاهِدٌ ﴾مُكَاءً﴿ إِدْخَالُ أَصَابِعِهِمْ فِيْ أَفْوَاهِهِمْ ﴾وَتَصْدِيَةً﴿ الصَّفِيْرُ ﴾لِيُثْبِتُوْكَ﴿ لِيَحْبِسُوْكَ.

সা‘ঈদ ইব্‌নু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম সূরা আল-আনফাল সম্পর্কে, তিনি বললেন, বাদ্রের যুদ্ধ সম্পর্কে নাযিল হয়েছে। الشَّوْكَةُ-الْحَدُّশক্তি, مُرْدَفِينَএকদল সৈন্যের পর আরেক দল, رَدِفَنِي এবং أَرْدَفَنِي আমার পেছন পেছন এসেছে, ذُوقُواসরাসরি জড়িয়ে পড় এবং অভিজ্ঞতা অর্জন কর, এটা মুখে আস্বাদন করা নয়, فَيَرْكُمَهُএরপর তাকে একত্রিত করবেন, شَرِّدْবিচ্ছিন্ন করে দাও, وَإِنْ جَنَحُواযদি তারা চায়, السِّلْمُ، السِّلْمُ এবং السَّلاَمُএকই অর্থ সন্ধি, يُثْخِنَজয়ী হওয়া, মুফাস্সির মুজাহিদ বলেন, مُكَاءًতাদের অঙ্গুলিসমূহ মুখে ঢুকিয়ে দেয়া, শিস দেয়া, تَصْدِيَةًকরতালি, لِيُثْبِتُوكَতোমাকে আটকে রাখার জন্যে।

সহীহ বুখারী হাদিস ৪৬৪৫-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় ইবনু আব্বাস (রাঃ)-কে সূরা আল-আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটি বদরের যুদ্ধ সম্পর্কে নাযিল হয়েছে। এরপর তিনি সূরার কয়েকটি শব্দের অর্থ ব্যাখ্যা করেন। যেমন الشوكة অর্থ শক্তি, مردفين অর্থ একদলের পর আরেক দল, ذوقوا অর্থ সরাসরি জড়ানো ও অভিজ্ঞতা করা, شرّد অর্থ বিচ্ছিন্ন করে দেওয়া, আর السلم অর্থ সন্ধি। মুজাহিদ (রহ.)-এর ব্যাখ্যায় مكاء শব্দের অর্থ আঙুল মুখে ঢুকিয়ে শিস দেওয়া, আর تصدية অর্থ করতালি। এখানে মূল শিক্ষা হলো, কুরআন বুঝতে শব্দের অর্থ জানা খুব জরুরি। এই হাদিস কোনো নতুন গল্প নয়; বরং সূরা আনফালের তাফসিরধর্মী শব্দ ব্যাখ্যা, যা আয়াতের বক্তব্য বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা আনফাল বদরের ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে বর্ণনায় এসেছে।
  • কুরআনের শব্দার্থ জানা আয়াত বুঝতে সাহায্য করে।
  • একই শব্দের ব্যবহার বুঝতে সাহাবীদের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।
  • তাফসিরে অতিরিক্ত দাবি না করে বর্ণিত অর্থের ওপর থাকা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন