৬৫/১৭৫. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নাই।
সহিহ বুখারী : ৪৬৮০
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬৮০
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِيْ بِشْرٍ عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِيْنَةَ وَالْيَهُوْدُ تَصُوْمُ عَاشُوْرَاءَ فَقَالُوْا هَذَا يَوْمٌ ظَهَرَ فِيْهِ مُوْسَى عَلَى فِرْعَوْنَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِأَصْحَابِهِ أَنْتُمْ أَحَقُّ بِمُوْسَى مِنْهُمْ فَصُوْمُوْا.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যখন রাসূলুল্লাহ (ﷺ) মদিনায় এলেন, তখন ইয়াহুদীরা আশুরা দিনের সাওম পালন করোত। তারা জানাল, এ দিন মূসা (আঃ) ফিরআউন-এর উপর বিজয় লাভ করেছিলেন। তখন নবী (ﷺ) তাঁর সাহাবীদের বললেন, মূসা (আঃ)-এর সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ব্যাপারে তাদের চেয়ে তোমরাই অধিক হকদার। কাজেই তোমরা সাওম পালন করো।
[২০০৪] (আধুনিক প্রকাশনীঃ ৪৩১৯,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩২০)
