৬৫/৩০৯. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: অবশেষে তাদের মধ্যে দুই ধনুকের দূরত্ব রইল অথবা আরও কম। (সূরা আন-নাজম ৫৩/৯)
সহিহ বুখারী : ৪৮৫৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮৫৬
أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الشَّيْبَانِيُّ قَالَ سَمِعْتُ زِرًّا عَنْ عَبْدِ اللهِ {فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنٰى (9) فَأَوْحٰىٓ إِلٰى عَبْدِهٰ مَآ أَوْحٰى ط} قَالَ حَدَّثَنَا ابْنُ مَسْعُوْدٍ أَنَّهُ رَأَى جِبْرِيْلَ لَهُ سِتُّ مِائَةِ جَنَاحٍ.
‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত। فَأَوْحٰىٓ إِلٰى عَبْدِهٰمَآ أَوْحٰى আয়াত দু’টোর ব্যাখ্যা সম্পর্কে ইবনু মাসউদ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) জিবরীল (আঃ)-কে দেখেছেন। তাঁর ছয়শ ডানা ছিল।
[৩২৩২] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৮৯,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৯২)
