৬৫/৩৪৫. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: এরাই তারা যারা বলে, আল্লাহর রসূলের সাহচর্যে যারা রয়েছে তাদের জন্য ব্যয় করো না, যতক্ষণ না তারা সরে পড়ে। আসমান ও জমিনের ধনভাণ্ডার তো আল্লাহরই। কিন্তু মুনাফিকরা তা বুঝে না। (সূরা মুনাফিকুন ৬৩/৭)
সহিহ বুখারী : ৪৯০৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৯০৬
. إِسْمَاعِيْلُ بْنُ عَبْدِ اللهِ قَالَ حَدَّثَنِيْ إِسْمَاعِيْلُ بْنُ إِبْرَاهِيْمَ بْنِ عُقْبَةَ عَنْ مُوْسَى بْنِ عُقْبَةَ قَالَ حَدَّثَنِيْ عَبْدُ اللهِ بْنُ الْفَضْلِ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُوْلُ حَزِنْتُ عَلَى مَنْ أُصِيْبَ بِالْحَرَّةِ فَكَتَبَ إِلَيَّ زَيْدُ بْنُ أَرْقَمَ وَبَلَغَهُ شِدَّةُ حُزْنِيْ يَذْكُرُ أَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ اللهُمَّ اغْفِرْ لِلْأَنْصَارِ وَلِأَبْنَاءِ الْأَنْصَارِ وَشَكَّ ابْنُ الْفَضْلِ فِيْ أَبْنَاءِ أَبْنَاءِ الْأَنْصَارِ فَسَأَلَ أَنَسًا بَعْضُ مَنْ كَانَ عِنْدَهُ فَقَالَ هُوَ الَّذِيْ يَقُوْلُ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم هَذَا الَّذِيْ أَوْفَى اللهُ لَهُ بِأُذُنِهِ.
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
হাররায় যাদেরকে শহীদ করা হয়েছিল তাদের খবর শুনে শোকে মুহ্যমান হয়েছিলাম। আমার এ শোকের সংবাদ যায়দ ইবন আরকামের কাছে পৌঁছলে তিনি আমার কাছে পত্র লিখেন।পত্রে তিনি উল্লেখ করেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, “হে আল্লাহ! আনসার ও আনসারদের সন্তানদেরকে তুমি ক্ষমা করে দাও।”এ দোয়ায় রাসূল (ﷺ) আনসারদের সন্তানদের সন্তানদের জন্য দোয়া করেছেন কিনা এ ব্যাপারে ইবন ফজল (রাঃ) সন্দেহ করেছেন। এ ব্যাপারে আনাস (রাঃ) তার কাছে উপস্থিত ব্যক্তিদের কাউকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “যায়দ ইবন আরকাম (রাঃ) ঐ ব্যক্তি যার শ্রবণকে আল্লাহ তা‘আলা সত্য বলে ঘোষণা দিয়েছেন।”
[মুসলিম ৪৪/৪৩, হাঃ ২৫০৬, আহমাদ ১৯৬৬২] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৩৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৪২)
