৬৭/১৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫০৮৫ - সাফিয়া (রাঃ)-এর ওয়ালিমা ও মর্যাদা

দাসী গ্রহণ এবং আপন দাসীকে মুক্ত করে বিয়ে করা।

ওয়ালিমা ও পর্দা: সাফিয়া (রাঃ)-এর বিয়ের সহজ শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫০৮৫

قُتَيْبَةُ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ أَقَامَ النَّبِيُّ ﷺ بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلاَثًا يُبْنٰى عَلَيْهِ بِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلٰى وَلِيمَتِه„ فَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلاَ لَحْمٍ أُمِرَ بِالأَنْطَاعِ فَأَلْقٰى فِيهَا مِنَ التَّمْرِ وَالأَقِطِ وَالسَّمْنِ فَكَانَتْ وَلِيمَتَه“فَقَالَ الْمُسْلِمُوْنَ إِحْد‘ى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ أَوْ مِمَّا مَلَكَتْ يَمِينُه“ فَقَالُوْا إِنْ حَجَبَهَا فَهِيَ مِنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهِيَ مِمَّا مَلَكَتْ يَمِينُه“ فَلَمَّا ارْتَحَلَ وَطّٰى لَهَا خَلْفَه“ وَمَدَّ الْحِجَابَ بَيْنَهَا وَبَيْنَ النَّاسِ.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) খায়বার এবং মদীনাহ্‌র মাঝে তিন দিন অবস্থান করলেন এবং হুয়ায়্যার কন্যা সাফীয়ার সঙ্গে রাতে বাসর যাপনের ব্যবস্থা করলেন। আমি মুসলিমদেরকে তাঁর ওয়ালীমার দাওয়াত দিলাম। নবী (ﷺ) দস্তুরখানা বিছানোর নির্দেশ দিলেন এবং সেখানে গোশত ও রুটি ছিল না। খেজুর, পনির, মাখন ও ঘি রাখা হল। এটাই ছিল রাসূল (ﷺ) - এর ওয়ালীমা।উপস্থিত মুসলমানরা পরস্পর বলাবলি করতে লাগল - তিনি (সফ্যীয়াহ) রাসূল (ﷺ)-এর সহধর্মিণীদের মধ্যে গণ্য হবেন, ক্রীতদাসীদের মধ্যে গণ্য হবেন। তাঁরা বলাবলি করলেন যে, যদি নবী (ﷺ) সাফীয়ার জন্য পর্দার ব্যবস্থা করেন, তাহলে নবী (ﷺ) - এর সহধর্মিণী হিসাবে গণ্য করা হবে। আর যদি পর্দা না করা হয়, তাহলে তাঁকে ক্রীতদাসী হিসাবে মনে করা হবে। যখন নবী (ﷺ) সেখান থেকে অন্যত্র যাবার ব্যবস্থা করলেন, তখন সাফীয়ার জন্য উটের পিছনে জায়গা করলেন এবং তাঁর ও লোকদের মাঝে পর্দার ব্যবস্থা করলেন।

[৮] জিন্ন-ইনসানের মহান নেতার ওয়ালীমাহ এর বিবরণে যা পাওয়া গেল তা থেকে মুসলিম জাতি শিক্ষা গ্রহণ করে নিজেদের বিলাসিতা অপচয় এবং অহংকার-প্রতিযোগিতা বন্ধ করবেন কি?

সহীহ বুখারী হাদিস ৫০৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাফিয়া বিনতে হুয়াই (রাঃ)-এর সঙ্গে নবী (صلى الله عليه وسلم)-এর বিয়ের পরের ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) খায়বার ও মদীনার মাঝখানে তিন দিন অবস্থান করেন। আনাস (রাঃ) মুসলিমদের ওয়ালিমার দাওয়াত দেন। সেখানে রুটি ও গোশত ছিল না; খেজুর, পনির, মাখন ও ঘি রাখা হয়। এটাই ছিল ওয়ালিমা। উপস্থিত মুসলমানরা বুঝতে চাইলেন, সাফিয়া (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর স্ত্রী হিসেবে গণ্য হবেন কি না। পরে নবী (صلى الله عليه وسلم) তাঁর জন্য সওয়ারির পেছনে জায়গা করেন এবং তাঁর ও লোকদের মাঝে পর্দা দেন। এই হাদিসে বিয়ের সরলতা, ওয়ালিমার সহজ আয়োজন এবং স্ত্রী হিসেবে মর্যাদা প্রদানের শিক্ষা একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওয়ালিমা সহজ খাবার দিয়েও করা যায়।
  • বিয়েতে বাহুল্য নয়, সুন্নাহসম্মত সরলতা গুরুত্বপূর্ণ।
  • স্ত্রীর মর্যাদা ও সম্মান রক্ষা করা দরকার।
  • পর্দা ইসলামী পারিবারিক মর্যাদার অংশ হিসেবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন